শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দুর্ভিক্ষ ঠেকাতে না পারলে পদত্যাগ করুন: ফখরুল

#
news image

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে যদি দুর্ভিক্ষ হয়, তাহলে প্রধানমন্ত্রী আছেন কেন? দুর্ভিক্ষ নিয়ন্ত্রণ করার দায়িত্ব তো তার। যদি তা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনি পদত্যাগ করুন। দেশের মানুষের জন্য কিছু করতে না পারলে আপনার প্রধানমন্ত্রী থাকার কোনো প্রয়োজন নেই। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে  মতবিনিময় সভার আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে আবার প্রমাণ হলো যে এ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।

তিনি আরও বলেন, সমস্ত শক্তি প্রয়োগ করেও বর্তমান নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে না পারার কারণে নিজেরাই নির্বাচন বন্ধ করেছেন। আমরা শুরু থেকেই বলে এসেছি, এ সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। গাইবান্ধার উপ-নির্বাচনের ভোট, তা আবার প্রমাণ করেছে। সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে, এ নির্বাচন কমিশন একটি ব্যর্থ নির্বাচন কমিশন। চট্টগ্রামে আমাদের যে সমাবেশ হয়েছে, তাতে লাখো মানুষের সমাগম দেখে বোঝা যায়, বিএনপি কখনো থেমে থাকার দল নয়। আন্দোলনের মাধ্যমেই সরকার পতন করা হবে, যোগ করেন ফখরুল। এসময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  10:42 PM