শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

একদিনেই তিন পোশাক কারখানা বন্ধ, বিক্ষোভ

#
news image

সাভারে ডাইনেস্টি গ্রুপের তিনটি পোশাক কারখানা একদিনেই বন্ধের প্রতিবাদে ও আইনগত পাওনা আদায়ের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল ৮ থেকে সাভারের আউকপাড়া এলাকায় অবস্থিত ডাইনেস্টি গ্রুপের ডাইনেস্টি সোয়েটার লি., ডাইনেস্টি নিট ফ্যাশন লি. ও মিলিনিয়াম সোয়েটার লি.-এর প্রায় দেড় হাজার শ্রমিক বিক্ষোভ করেন।

শ্রমিকরা জানান, কারখানা তিনটি বিক্রি করেছেন মালিক, এমন খবর ছড়িয়ে পড়লে পাওনাদি বুঝে পাওয়ার দাবিতে মঙ্গলবার (১১ অক্টোবর) ও বুধবার (১২ অক্টোবর) দুই দিন কর্মবিরতি পালন করেন তারা। কর্মবিরতির জেরে আজ কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিয়ে কারখানার মূল ফটকে নোটিশ টানিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। তাই কারখানা বন্ধের প্রতিবাদে ও আইনগত পাওনা আদায়ের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব বলেন, কারখানাটি মালিক বিক্রি করে দিয়েছেন। যেহেতু মালিকানা পরিবর্তন হচ্ছে, শ্রমিকরা শ্রম আইন অনুযায়ী তাই পাওনা আদায়ে কর্মবিরতি পালন করছেন।  

এদিকে কর্তৃপক্ষ শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ ঘোষণা করেছে। শ্রমিকরা কারখানা সড়কে নেমেছিলেন এখন কারখানার সামনে অবস্থান নিয়েছেন।

এ বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জাহিদ আকবর চৌধুরীর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে তিনি তা রিসিভ করেননি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আফজাল হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২২,  11:03 PM