শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ডি মারিয়াকে নিয়ে স্বস্তির খবর পেলো আর্জেন্টিনা

#
news image

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার মাকাবি হাইফার কাছে ২-০ গোলে হারের দিনে চোট নিয়ে মাঠ ছাড়েন জুভেন্টাসের উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। শঙ্কার বাতাস বয়ে যায় আর্জেন্টিনার ক্যাম্পে। তার ইনজুরির অবস্থা নিয়ে জুভেন্টাসের কাছ থেকে কোনও খবরই পাচ্ছিল না তারা। অবশেষে বৃহস্পতিবার এলো খবর, যা স্বস্তি দিয়েছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

ইতালিয়ান জায়ান্টরা জানিয়েছে, লো-গ্রেড হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ডি মারিয়া। নভেম্বরের শুরুর দিক পর্যন্ত মাঠের বাইরে থাকবেন ৩৪ বছর বয়সী প্লেমেকার।

জুভেন্টাস এক বিবৃতি দিয়েছে, ‘অ্যাঞ্জেল ডি মারিয়ার আজ সকালে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। সেখানে তার ডান ঊরুর হ্যামস্ট্রিংয়ে লো-গ্রেডের ইনজুরি দেখা গেছে। তার পুরোপুরি সেরে উঠতে ২০ দিনের মতো লাগবে।’

আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপে ডি মারিয়াকে নিয়েই আর্জেন্টিনা দল সাজাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব।

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  11:34 PM