শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

সৌম্যকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার ইঙ্গিত শ্রীরামের

#
news image

প্রথম ওভারে এক বলও পাননি। দ্বিতীয় ওভারের প্রথম বলেই কাভারের উপর দিয়ে উড়িয়ে মারলেন। বাউন্ডারি হয়নি। তবে এসেছে ৩ রান। একই ওভারে আরও ২ বল খেলেন, নেন ১ রান। তৃতীয় ওভারের প্রথম বলেই জায়গা করে মারতে গিয়ে মিড অনে ধরা পড়েন। পাকিস্তানের বিপক্ষে বৃহস্পতিবার ওপেনিংয়ে নেমে সৌম্য সরকার আউট হন ৪ বলে ৪ রান করে। 

সৌম্যর খেলার এই ধরনকে পছন্দ করেন জাতীয় দলের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট শ্রীধরন শ্রীরাম। ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচ শেষে তার ব্যাটিং নিয়ে তিনি বলেছেন, ‘সৌম্য দলের স্বার্থে খেলে। নিজের জন্য চিন্তা করে না।’ এর আগের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৭ বলে ২৩ রান করেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা এই ব্যাটসম্যান।

শ্রীরাম বলেন, ‘সে শট খেলে আউট হয়। এটাই তার অভিপ্রায়। আমি মনে করি সে দলের স্বার্থে খেলে, দলের প্রয়োজেনে খেলে। প্রথম ২ ওভারে আমরা ৬/৭ রান পেয়েছি। দলের রান বাড়াতে গিয়ে সে আউট হয়ে গেছে। এটাই স্বাভাবিক। শেষ ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করে ভালো খেলেছিল। আমি মনে করি এটা ভালো লক্ষণ। তার মতো খেলোয়াড়রে মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে।’

বিশ্বকাপের স্ট্যান্ডবাই হিসেবে সৌম্য নিউ জিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে গেছেন। বিশ্বকাপের ১৫ জনের দলে আসতে পারে পরিবর্তন। সেক্ষেত্রে দলে সৌম্যর ঢুকে যাওয়ার বেশ জোরালো সম্ভাবনা আছে। এছাড়া পেসার শরিফুল ইসলামও বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে পারেন। 

সৌম্যের দলে অন্তর্ভুক্তি নিয়ে শ্রীরাম বলেন, ‘আমাদের হাতে দুই দিন সময় আছে। বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করবো। পরিবর্তন হতে পারে। আমরা জানি আমাদের কী চাই, এ ব্যাপারে আপনাদের কয়েকদিনের মধ্যে জানাতে পারবো।’

সৌম্য-শরিফুল স্কোয়াডে ঢুকলে বাদ পড়তে পারেন সাব্বির রহমান ও ইবাদত হোসেন। দলের ক্রিকেটারদের সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেছে বললেন তিনি, ‘আমি এক মাস আগে এসেছি। আমি কেবলমাত্র ওদের বোঝার চেষ্টা করেছি। আমি যখন দায়িত্ব নিয়েছিলাম, তখন তাদের সম্পর্কে খুব বেশি ধারণা ছিল না।  এখন ছেলেদের সম্পর্কে অনেক কিছু জানা হয়ে গেছে। ফলে তাদের ব্যবহার করতে সুবিধা হবে।’

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২২,  11:37 PM