শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

এমিরেটস এয়ারলাইনের সাথে চুক্তি নবায়ন করলো রিয়াল মাদ্রিদ

#
news image

এমিরেটস এয়ারলাইনের সাথে ২০২৬ সাল পর্যন্ত স্পন্সরশীপ চুক্তি নবায়ন করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। যদিও ক্লাব ও স্পন্সর কোন পক্ষই চুক্তির বিস্তারিত কোন কিছু প্রকাশ করেনি। স্প্যানিশ দৈনিক মার্কার রিপোর্টের সূত্রমতে জানা গেছে প্রতি বছর এই চুক্তির পরিমান প্রায় ৭০ মিলিয়ন ইউরো। এর সাথে অতিরিক্ত আরো কিছু বিষয় সংযুক্ত রয়েছে। ২০১৩ সাল থেকে সংযুক্ত আরব আমিরাতের পতাকা বহনকারী এই এয়ালাইনের লোগো সম্বলিত জার্সি পড়ে রিয়াল মাদ্রিদের খেলোয়াড়রা মাঠে নামে। ২০১১ সালে প্রথমবারের মত রিয়াল মাদ্রিদের গ্লোবাল স্পন্সর হিসেবে এমিরেটস কাজ শুরু করে। এরপর থেকে স্প্যানিশ ক্লাব সব মিলিয়ে ২২টি শিরোপা জয় করেছে। এর মধ্য রয়েছে পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কাপ। বিশ্ব এর সব শীর্ষ ক্লাবগুলোর জার্সিতে স্পন্সরের জন্য সব বড় প্রতিষ্ঠানই মুখিয়ে থাকে। এর মাধ্যমে ঐ প্রতিষ্ঠানের লোগো বিশ্বজুড়ে মিলিয়ন সমর্থকদের আকর্ষনে পরিনত হয়। গত মৌসুমে অনলাইন বিক্রেতা আমাজনের মাধ্যমে রিয়াল মাদ্রিদ জার্সি বিক্রি বাবদ ৩.৩ মিলিয়ন ইউরো আয় করেছিল।

অনলাইন ডেস্ক

১৫ অক্টোবর, ২০২২,  9:39 PM