শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

‘অগ্নি ৩’ সিনেমার পোস্টারে নেই মাহি

#
news image

‘অগ্নি ২’ মুক্তির ৭ বছর পর ‘অগ্নি ৩’ সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এদিকে গত রোববার সন্ধ্যায় প্রতিষ্ঠানটির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয় ‘অগ্নি ৩’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার। সিনেমাটি পরিচালনা করবেন সৈকত নাসির। জানা গেছে, সিনেমাটির কাজ শুরু হবে ২০২৩ সালের এপ্রিল মাসে। বিশ্বব্যাপী সিনেমাটি ডিস্ট্রিবিউট করবে হলিউডের একটি প্রতিষ্ঠান। অগ্নি সিরিজে এর আগের দুইটি ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এবার কে হচ্ছেন অগ্নি? এমন প্রশ্নের উত্তরে পরিচালক বলেন, এই সিনেমায় মাহিয়া মাহি এবার নেই। এ ছাড়া আর কোনো কিছুই বলতে চাচ্ছি না এখন। তিনি আরও বলনে, ‘যে মেয়েটিকে অগ্নি হিসেবে নির্বাচন করা হয়েছে অ্যাকশনের জন্য সে হাইলি ট্রেইন্ড (বেশ প্রশিক্ষিত)। তার বডি ফ্লেক্সিবিলিটি অসাধারণ। আমি বিশ্বাস করি তিনি নির্বাচকদের যেমন অবাক করেছেন, তেমনি দর্শকদেরও চমকে দিতে সফল হবে।’ প্রযোজক আবদুল আজিজের গল্প ভাবনায় ‘অগ্নি ৩’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

অনলাইন ডেস্ক

১৭ অক্টোবর, ২০২২,  11:44 PM