শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিশ্বকাপে মাঠে নামার আগে সিংহাসন ফিরে পেলেন সাকিব

#
news image

আগামী ২৪ ফেব্রুয়ারি অষ্টম টি-টোয়েন্টি বিশ^কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। মাঠের লড়াইয়ে নামার আগে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকার শীর্ষে ফিরলেন  বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবিকে টপকে টি-টোয়েন্টিতে অলরাউন্ডার তালিকার সিংহাসন ফিরে পেলেন সাকিব। ২৬৬ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন সাকিব। ২৪৬ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে গেছেন নবি।

এ মাসে নিউজিল্যান্ডের মাটিতে হওয়া ত্রিদেশীয় সিরিজে তিন ম্যাচ খেলে ব্যাট হাতে দু’টি হাফ-সেঞ্চুরিতে তিন ইনিংসে ১৫৪ রান করেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম পর্বে ১৬ রান করার পর ফিরতি পর্বে ৪৪ বলে ৭০ রান করেন সাকিব। পাকিস্তানের বিপক্ষে ফিরতি পর্বে ৪২ বলে ৬৮ রানের নান্দনিক ইনিংস খেলেন সাকিব। তবে বল হাতে বিবর্ণ ছিলেন তিনি। তিন ইনিংসে কোন উইকেট পাননি সাকিব। তারপরও আইসিসি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে উঠলেন সাকিব। ১৮৮ রেটিং নিয়ে তৃতীয়স্থানে আছেন ইংল্যান্ডের মঈন আলি।

এছাড়া চার ধাপ এগিয়ে চতুর্থ স্থানে উঠেছেন নামিবিয়ার জেজে স্মিট। চার ধাপ উন্নতি হয়েছে জিম্বাবুয়ের সিকান্দার রাজার। সপ্তমস্থানে জায়গা করে নিয়েছেন রাজা। টি-টোয়েন্টি রাংকিংয়ে ব্যাটিং  তালিকায় ৮৬১ রেটিয় পয়েন্ট নিয়ে  শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তানের ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ত্রিদেশীয় সিরিজে ৫ ইনিংসে ২০১ রান করে দ্বিতীয় সংগ্রহক ছিলেন  রিজওয়ান। ৮৩৮ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে আছেন ভারতের সূর্যকুমার যাদব। ১৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। বোলিং  র‌্যাংকিংয়ে দুই ধাপ এগিয়ে পাঁচে জায়গা করে নিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব-উর-রহমান। এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ৭০৫ রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজেলউড। 

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  11:00 PM