শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

সিলেটের আইকন মাশরাফি

#
news image

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লোগো উন্মোচন করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবাগত দল সিলেট স্ট্রাইকার্স। সেখানে দলটি তাদের আইকন ক্রিকেটার হিসেবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম ঘোষণা করেছে। এ ছাড়া কোচিং স্টাফসহ তারা চার বিদেশি ক্রিকেটারের নামও ঘোষণা করেছে।

রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বুধবার দুপুরে লোগো উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন আইকন মাশরাফি ও সিলেটের মালিকানা প্রতিষ্ঠান ফিউচার স্পোর্টসের চেয়ারম্যান সরওয়ার চৌধুরী। আগামী তিন আসরের জন্য সিলেট স্ট্রাইকার্সের মালিকানা পেয়েছে ফিউচার স্পোর্টস। এরপর থেকেই দল গঠনে নেমে পড়ে ফ্র্যাঞ্চাইজিটি। সিলেট স্ট্রাইকার্সের চূড়ান্ত হওয়া চার বিদেশে ক্রিকেটার হলেন— পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির, শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা, ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভা ও অলরাউন্ডার কামিন্দু মেন্ডিস। তাদেরকে সরাসরি দলে নেয় সিলেট স্ট্রাইকার্স।

লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান কোচ ছাড়া কোচিং স্টাফ ও ম্যানেজারের নাম ঘোষণা করা হয়। দলটির সহকারী কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে থাকবেন রাজিন সালেহ, সহকারী কোচ নাজমুল ইসলাম, বোলিং কোচ সৈয়দ রাসেল, ফিল্ডিং কোচ ডলার মাহমুদ ও রাসেল আহমেদ, স্পিন কোচ মুরাদ খান, ট্রেনার ইয়াকুব চৌধুরী ও ফিজিও জহুরুল হক উজ্জ্বল। আর ম্যানেজারের দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।

আগামী তিন আসরের জন্য সিলেটসহ ৭টি ফ্র্যাঞ্চাইজি স্বত্ব পেয়েছে। ২০২৩ সালে নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৪ সালে ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত টুর্নামেন্ট হবে। এই আসরও ৪৩ দিনের। ২০২৫ সালের প্রথম দিন থেকে বিপিএল শুরু হবে। ৪২ দিনের বিপিএল চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

অনলাইন ডেস্ক

১৯ অক্টোবর, ২০২২,  11:49 PM