শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ঘূর্ণিঝড় আসতে পারে, নাম হবে সিত্রাং

#
news image

আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে পর্যায়ক্রমে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর এটি আগামী মঙ্গলবার (২৫ অক্টোবর) নাগাদ পৌঁছাতে পারে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এটির নাম হবে সিত্রাং, নামটি থাইল্যান্ডের দেওয়া। ভারত ও বাংলাদেশের আবহাওয়া অফিস এমন তথ্য জানিয়েছে।

ভারতের আবহাওয়া বিজ্ঞানী আনন্দ কুমার দাস জানিয়েছেন, লঘুচাপটি আগামী শনিবার (২২ অক্টোবর) প্রথমে নিম্নচাপ, আরও ঘণীভূত হয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে রোববার (২৩ অক্টোবর)। এরপর এটি উত্তর দিকে এগিয়ে এবং আরও শক্তি সঞ্চয় করে সোমবার (২৪ অক্টোবর) পূর্ব মধ্য বঙ্গোপসাগরের কাছাকাছি পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এসে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তীতে এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার (২৫ অক্টোবর) পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের কাছাকাছি পৌঁছাতে পারে।  

এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা ট্রলার ও নৌকাগুলোকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ করতে মানা করা হয়েছে।  

লঘুচাপের কারণে দেশের আকাশ শুক্রবার (২১ অক্টোবর) আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, ২০১৮ সালের পর অক্টোবরে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়নি।

অনলাইন ডেস্ক

২১ অক্টোবর, ২০২২,  1:07 AM