শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

অস্ট্রেলিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের

#
news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবশেষ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছিল নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া। নিউ জিল্যান্ডকে উড়িয়ে শিরোপা জিতেছিল অজিরা।এক বছরের কম সময়ের মধ্যে বিশ্বকাপে আবার মুখোমুখি সেই দুই দল। এবার অবশ্য সুপার টুয়েলভের প্রথম ম্যাচ। এই ম্যাচে অস্ট্রেলিয়াকে রীতিমতো উড়িয়ে দিয়েছে কিউইরা। ফাইনালে হারার প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ২০১১ সালের পর প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে জয় পেল ব্ল্যাক ক্যাপসরা।

শনিবার সিডনি ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে ৮৯ রানে জয় পেয়েছে কিউইরা। শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ২০০ রানের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। জবাব দিতে নেমে ১১১ রানে সব উইকেট হারিয়ে ফেলে অস্ট্রেলিয়া। টি-টোয়েন্টিতে প্রতিবেশী দেশটির কাছে এটাই সবচেয়ে বড় হার অ্যারন ফিঞ্চদের।

বড় লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ছন্দ খুঁজে পায়নি অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তারা হারিয়ে ফেলে উদ্বোধনী ব্যাটার ডেভিড ওয়ার্নারকে। ৬ বলে ৫ রান করে টিম সাউদির বলে বোল্ড হন তিনি। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার অ্যারন ফিঞ্চও ১১ বলে ১৩ রান করে আউট হন।তাদের বিদায়ের পর আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি অস্ট্রেলিয়া। ৩ চার ও ১ ছক্কায় ২০ বলে দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করে ইশ সোধির বলে বোল্ড হন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া ১৮ বলে ২১ রান করেন প্যাট কামিন্স। কিউইদের পক্ষে ২ ওভার ১ বল হাত ঘুরিয়ে মাত্র ৬ রান দিয়ে ৩ উইকেট নেন টিম সাউদি, তিন উইকেট নেন মিচেল সান্টনারও।  

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে কিউইদের বিধ্বসংসী শুরু এনে দেন দুই উদ্বোধনী ব্যাটার। পঞ্চম ওভারের প্রথম বলে যখন অ্যালেন ফেরেন, তখন স্কোরকার্ডে জমা হয়েছে ৫৬ রান। ৫ চার ও ৩ ছক্কায় ১৬ বলের ঝড়ো ইনিংসে ৪২ রান করে হ্যাজলউডের বলে বোল্ড হন অ্যালেন। তার বিদায়ের পর উইলিয়ামসনের সঙ্গে জুটি বাধেন কনওয়ে। দুজন মিলে যোগ করেন ৬৯ রান। ২৩ বলে ২৩ রান করে অ্যাডাম জাম্পার বলে এলবিডব্লিউ হন তিনি, বাঁচতে পারেননি রিভিউ নিয়েও।  

উইলিয়ামসন ফিরলে আরেক প্রান্তে ফিফটি তুলে নেন কনওয়ে। ইনিংসের শেষ অবধি অপরাজিত থাকেন এই ব্যাটার। ৭ চার ও ২ ছক্কায় ৫৮ বলে ৯২ রান করেন তিনি। শেষদিকে ১৩ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন জিমি নিশাম। অজিদের পক্ষে ৪ ওভারে ৪১ রান দিয়ে দুই উইকেট নেন জশ হ্যাজলউড।

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২২,  9:25 PM