শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

টি-টোয়েন্টি বিশ্বকাপ: হোবার্টের আবহাওয়া নিয়ে চিন্তিত নন সাকিব

#
news image

অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় বসন্তের শুরুতে হিমশীতল বৃষ্টির সাথে অস্বাভাবিকভাবে নিম্ন তাপমাত্রা স্থানীয়দের অবাক করতে পারে, কিন্তু এমন বৈরি আবহাওয়া নিয়ে মোটেই চিন্তিত নন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের অভিজ্ঞতা যেকোন আবহাওয়া মোকাবেলায় আত্মবিশ্বাসী করে তুলেছে সাকিবকে। যদিও নিউজিল্যান্ডে  ত্রিদেশীয় সিরিজে চার ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। সেখানে  মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াস খেলে এমন পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত  টাইগাররা। নিউজিল্যান্ডের খুব কাছাকাছি তাসমানিয়ার রাজধানী শহর হোবার্ট। হোবার্ট থেকে নিউজিল্যান্ডে যেতে এখানকার স্থানীয়রা মাঝে মাঝে নৌকা ব্যবহার করেন। 

অভিজ্ঞতার পরও  হোবার্টের আবহাওয়ায় বাংলাদেশের চেয়ে নেদারল্যান্ডস  বেশি সুবিধা পাবে বলে অনেকেই মনে করছেন। তবে টি-টোয়েন্টিতে হারের বৃত্তে থাকার পরও নিজেদের প্রস্তুতি নিয়ে উচ্ছসিত সাকিব। ম্যাচের আগে সাকিব বলেন, ‘আমি মনে করি আমাদের প্রস্তুতি খুবই ভালো হয়েছে। ছেলেরা সবাই সুস্থ আছে, খেলার জন্য প্রস্তুত। নিউজিল্যান্ডের চারটি ম্যাচের অভিজ্ঞতা আমাদের জন্য খুব সহায়ক হবে, কারণ হোবার্টের আবহাওয়া নিউজিল্যান্ডের মতোই।’ তিনি আরও বলেন, ‘ছেলেরা প্রস্তুত, আগামীকালের ম্যাচ নিয়ে সবাই উত্তেজিত। আশা করছি, আমরা ভালো পারফরমেন্স করতে পারবো।’ সাকিবের মতে, নেদারল্যান্ডসকে হালকাভাবে নেয়া উচিত নয়। কারণ কঠিন গ্রুপ থেকে সুপার টুয়েলভে এসেছে তারা। তিনি বলেন, ‘তারা যোগ্য দল হিসেবে এখানে এসেছে। তাদেরকে সহজ প্রতিপক্ষ ভাবার কোন কারণ নেই। কে ভালো, কে খারাপ পৃথিবীর কোন দলই এভাবে ভাবে না।  সব দল নিজেদের  ভালোর জন্য সব চেষ্টাই করে।’ 

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  12:10 AM