শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

নতুন সিনেমা প্রসঙ্গে যা বললেন মম

#
news image

‘আমাদের ভারতীয় উপমহাদেশের সিনেমায় নায়ক, নায়িকা ও ভিলেনভিত্তিক গল্প হয়ে থাকে। কিন্তু এখন বিশ্বচলচ্চিত্রের রঙ বদলে যাচ্ছে। গল্প ও চরিত্রের দিকে হাঁটছে ইন্ডাস্ট্রি। একজন অভিনেতা নিজেকে অভিনয় দিয়ে কতটুকু পর্দা রাঙিয়ে তুলতে পারছেন, সেটাই সিনেমার জন্য বড় বিষয়। তেমন একটি সিনেমা হবে এটি।’-নিজের নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটিতে এবার মমকে দেখা যাবে একজন আর্ট স্কুলের শিক্ষিকার ভূমিকায়। নির্মাতা সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় এতে মমর বিপরীতে অভিনয় করছেন ‘জলের গান’ ব্যান্ডের কনক আদিত্য। তিনি একজন চিত্রকরের চরিত্রে দেখা মিলবে। জানা গেছে, দেশের শিল্পণ্ডসংস্কৃতির পটভূমির ওপর ভিত্তি করে সিনেমাটি নির্মিত হচ্ছে। সেপ্টেম্বরের শেষের দিকে দৃশ্যায়ন শুরু হয়েছে খুলনা ও যশোরের বিভিন্ন স্থানে। এরইমধ্যে শুটিংয়ের ৭০ ভাগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্মাতা।  কনক আদিত্য বলেন, ‘পরিচালক আমার বন্ধু মানুষ। চারুকলার হলে আমরা একসঙ্গে থাকতাম। একদিন তিনি আমাকে জানালেন তার চলচ্চিত্রে একজন শিল্পী দরকার। আমার মতোই একটি চরিত্র। আমি তো কখনও অভিনয় করিনি। যে কারণে রাজি না হওয়ারই কথা। তিনি বললেন, তেমন কিছু না, একজন আর্টিস্ট যা করে সেটা করলেই হবে। এভাবেই সিনেমাটিতে যুক্ত হয়ে গেলাম।’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, জ্যোতিকা জ্যোতি, শিল্পী সরকার, প্রাণ রায়, দীপান্বিতা হালদার প্রমুখ।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  12:16 AM