শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শিগগিরই এক লাখ টন চিনি আমদানি করা হবে

#
news image

বাজারে চিনি সরবরাহে কোনো ঘাটতি নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়া শিগগিরই আরো এক লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। তাই কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হয়ে যাবে। সম্প্রতি চিনির মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক রোববার এ তথ্য জানায়।২০২১ সালে দেশে মোট ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি করা হয়েছিল। চলতি ২০২২ সালের প্রথম ৯ মাসে ইতোমধ্যে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি সম্পন্ন হয়েছে। বিজ্ঞ‌প্তিতে বলা হয়, গত বছরের তুলনায় চলতি বছরে চিনি আমদানিতে কোনো ঘাটতি নেই। শিগগিরই আরো এক লাখ টন চিনি আমদানি করা হচ্ছে। একটু তদারকি করলে চিনির বাজার স্বাভাবিক হবে বলে আমরা আশাবাদী। দেশে চিনির সংকট হওয়ার কোনো কারণ নেই। 

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র জি এম আবুল কালাম আজাদ বলেন, সম্প্রতি দেশের বাজারে চিনির দাম বেড়েছে। সংকটের কারণে এ দাম বেড়েছে এমন কথা বলা হচ্ছে। এ তথ্য সঠিক নয়। ২০২১ সালে দেশে ১৭ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছিল। চলতি ২০২২ সালে ৯ মাসে সাড়ে ১৬ লাখ মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। অচিরেই আরো এক লাখ মেট্রিক টন চিনি আমদানি হবে। তিনি বলেন, দেশে পর্যাপ্ত চিনি আমদানি হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো বিশেষ তদারকি করতে পারলে চিনির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  12:18 AM