শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ভারত থেকেও রোহিঙ্গারা আসছে : পররাষ্ট্রমন্ত্রী

#
news image

মিয়ানমারের পর প্রতিবেশী ভারত থেকে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি একে দুর্ভাগ্যের বিষয় বলে অভিহিত করেন। পররাষ্ট্রমন্ত্রী গত মঙ্গলবার বিকালে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতি ভারত থেকে দুর্ভাগ্যবশত অনেক রোহিঙ্গা আসছে। এই রোহিঙ্গারা ২০১২ সালে সেখানে গিয়েছিল। সে দেশের বিভিন্ন রাজ্যে ছিল। এখন তারা দলে দলে আমাদের দেশে ঢোকার চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমাদের প্রায় চার হাজার ২০০ কিলোমিটার সীমান্ত। তারা বিভিন্নভাবে এ দেশে ঢোকার চেষ্টা করছে। এটি একটি দুশ্চিন্তার কারণ।’ 
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কিছু রোহিঙ্গা (ভারত থেকে আসা) আটকও করেছি। তাদের আসার কারণ জিজ্ঞাসা করলে তারা বলেছে, কক্সবাজারে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাচ্ছে। ভারতে অনেক বছর ধরে কষ্টে আছেন।’ তিনি বলেন, ‘তাদের মিয়ানমারে যাওয়া উচিত। তারা মিয়ানমারের লোক। ওখানে যায় না। আমাদের এখানে আসে। ’
কত জন রোহিঙ্গা এভাবে ভারত থেকে এসেছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বেশকিছু। এর মধ্যে আমরা ১৮ জনকে ধরলাম। ভাগ ভাগ করে তারা আসছে। তারা যাতে না আসতে পারে সে জন্য আমাদের অতিরিক্ত নিরাপত্তা কর্মীকে যুক্ত করতে হয়েছে। ’
আবদুল মোমেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, আসিয়ান চেয়ারম্যান কম্বোডিয়াসহ সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। ভারতে আসন্ন যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক ছাড়াও অন্যান্য ফোরামে বাংলাদেশ রোহিঙ্গাদের এ দেশে আসার বিষয়টি তুলে ধরবে।

নিজস্ব প্রতিবেদক

১৯ মে, ২০২২,  9:07 PM