শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

ম্যাচ জিতিয়ে তাসকিন বললেন, ‘জয়টা দরকার ছিল’

#
news image

ওয়ানডেতে ধারাবাহিক সাফল্য পেলেও টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও থিতু হতে পারেনি বাংলাদেশ। দলীয় সাফল্যের সংখ্যাও হাতেগোনা। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে সরাসরি খেলার সুযোগ পেলেও তাই খুব বেশি প্রত্যাশা ছিল না টাইগারদের ঘিরে। কিন্তু নেদারল্যান্ডসকে হারিয়ে বিশ্বকাপে স্বস্তির শুরু পেল সাকিববাহিনী। এই জয়টা দলের জন্য 'দরকার' ছিল বলে জানালেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের ম্যাচে হোবার্টের বেলারিভেতে ৯ রানে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪৪ রানের সংগ্রহ পায় টাইগাররা। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভার খেললেও ১৩৫ রানের বেশি করতে পারেনি ডাচরা। প্রায় ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের 'মূল পর্ব' তথা সুপার টুয়েলভে জয়ের দেখা পেল বাংলাদেশ।  

দলের এই ঐতিহাসিক জয়ে বল হাতে মূল ভূমিকা পালন করলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ইনিংসের একদম প্রথম বলেই তিনি ফেরান বিক্রমজিৎ সিংকে। তার লেন্থ বলে স্লিপে দাঁড়িয়ে থাকা ইয়াসির আলি রাব্বি ক্যাচ নেন। এরপরের বলে নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ভাস ডি লিট। নিজের প্রথম ওভারে মাত্র ৩ রান দেন তাসকিন। শেষ পর্যন্ত মাত্র ৪ ওভারে ২৫ রান খরচে ৪ উইকেট তুলে নিয়ে হয়েছেন ম্যাচসেরা।  

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় তাসকিন বলেন, 'এটা আমাদের জন্য ভালো একটা জয় এবং এটা দরকার ছিল। আমরা দল হিসেবে ভালো খেলেছি। অবদান রাখতে পারায় আমি খুশি। প্রথম ইনিংসে আমি দেখলাম বল মুভ করছে, তাই আমি আমার বেসিক জায়গায় থাকার চেষ্টা করেছি। আমি (বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের পরামর্শে) টেস্ট-ম্যাচ লেন্থে বল করেছি যাতে আমি দুইদিকেই বল ঘুরাতে পারি, এটাই আমার মূল ফোকাস ছিল। বিশ্বকাপের আগে আমি এটা নিয়ে কাজ করেছি। '

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২২,  10:04 PM