শিরোনামঃ
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

ঘূর্ণিঝড় সিত্রাং: খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

#
news image

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৫ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শিক্ষা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। সোমবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন। তিনি জানান, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ রেখে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার পর উপকূল অতিক্রম করতে শুরু করে। উপকূলের ১৩ জেলায় আঘাত হানতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে রাজধানীতে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো বাতাস বইছে।   

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  4:28 AM