শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

‘২০২৩ সালের মার্চের মধ্যে শ্রীলঙ্কা ২০০ মিলিয়ন ডলার ফেরত দেবে’

#
news image

শ্রীলঙ্কাকে দেওয়া ২০ কোটি ডলার (২০০ মিলিয়ন ডলার) আগামী মার্চের মধ্যে বাংলাদেশ ফেরত পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বাংলাদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “শ্রীলঙ্কাকে সোয়াপ এরেঞ্জমেন্টের জন্য তিন দফায় আমরা ২০০ মিলিয়ন ডলার দিয়েছিলাম। কিন্তু শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের কারণে সময়মতো টাকাটা ফেরত দিতে পারেনি। এ অবস্থায় শ্রীলঙ্কার অনুরোধে বাংলাদেশ দুই দফায় সময় বাড়িয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি ও মার্চ মাসে তিন কিস্তিতে শ্রীলঙ্কার তা ফেরত দেওয়ার কথা রয়েছে।”

বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন গভর্নর রউফ তালুকদার। সেখানে মঙ্গলবার শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরসিংহের সঙ্গে বৈঠক করে এমন আশ্বাস পেয়েছেন তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

শ্রীলঙ্কার গভর্নরের সঙ্গে আলোচনা প্রসঙ্গে রউফ তালুকদার বলেন, “খুবই ভালো মিটিং হয়েছে। শ্রীলঙ্কার গভর্নর আমাকে নিশ্চিত করেছেন, তারা এখন ঋণগুলো রিস্ট্রাকচার (পুনর্গঠন) করছেন। ভারত, জাপান ও চীনের সঙ্গে কথা হয়েছে তাদের। আর আইএমএফ এর সঙ্গে একটা প্রোগ্রামে যাচ্ছে শ্রীলঙ্কা, সেটাও মোটামোটি কনফার্ম হয়ে গেছে। তারা হয়ত নভেম্বর-ডিসেম্বরের মধ্যে একটা ফাইনাল এগ্রিমেন্টে যাবে।”

রউফ তালুকদার বলেন, “আমাকে শ্রীলঙ্কার গভর্নর কনফার্ম করেছেন, তারা আমাদের টাকাটা ফেব্রুয়ারি-মার্চের মধ্যে যে তারিখ রয়েছে, তার মধ্যে ফেরত দিতে পারবেন। এটি আমাদের জন্য খুবই ভালো খবর।”

অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কাকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে গত বছর ২০ কোটি ডলার ঋণ দেয় বাংলাদেশ। প্রতি কিস্তির অর্থ ছাড়ের পরবর্তী তিন মাসের মধ্যে তা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট আরও তীব্র হওয়ায় একপর্যায়ে ঋণ খেলাপির খাতায় নাম লেখাতে বাধ্য হয় দক্ষিণ এশিয়ার এই দ্বীপ দেশ। এর জেরে সরকারেও পরিবর্তন আসে। এখন রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে শুরু করায় আর্থিক মেরামতের পাশাপাশি ঋণ পরিশোধের দিকে যাচ্ছে শ্রীলঙ্কা।

অনলাইন ডেস্ক

২৫ অক্টোবর, ২০২২,  11:22 PM