শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মুশফিককে দিনেশ কার্তিকের অভিনন্দন

#
news image

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকে পৌঁছানো মুশফিকুর রহিমকে অভিনন্দন জানালেন অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার দিনেশ কার্তিক।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন এই মাইলফলকে পৌঁছান মুশফিক। তামিম ইকবাল সবার আগে এই কীর্তি গড়ার পথে থাকলেও ক্র্যাম্পের কারণে রিটায়ার্ড হার্ট হন, সেই সুযোগে মুশফিক এই অর্জনে নাম লেখান।
চারটি চারে ২৮২ বলে ১০৫ রান করেন বাংলাদেশি ব্যাটসম্যান। তার এই সাফল্যে অভিভূত কার্তিক। আইসিসি রিভিউয়ের সবশেষ পর্বে তিনি বলেছেন, ‘যে কোনো ব্যাটসম্যানের জন্য পাঁচ হাজার টেস্ট রান করা চমৎকার অর্জন। সে যা করেছে, সেটা ফেনোমেনাল। যখন আপনি একজন পতাকাবাহক কিংবা একজন মশালবাহক হন অথবা কিছু প্রথমে করেছেন, তখন সবসময় আপনাকে সম্মানের চোখে দেখা হয় এবং মুশফিকুর রহিমের ক্ষেত্রেও সেটা হয়েছে।’
৮১ টেস্টে এই কীর্তি গড়া ডানহাতি ব্যাটসম্যানকে নিয়ে ভারতের এই তারকা বলেছেন, ‘দেশটির অনেক তরুণ তার সমকক্ষ হওয়ার চেষ্টা করে এবং সত্যিই তাকে একজন খেলোয়াড় হিসেবে উপভোগ করে। সে খুব ধারাবাহিক এবং বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে স্কোর করেছে অনেক। দীর্ঘদিন দেশকে নেতৃত্ব দিয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে ভালো অবস্থানে থাকার জন্য নিজেকে প্রমাণ করেছেন। তাই আমি মনে করি সে নিজেকে নিয়ে গর্বিত হতে পারে।

প্রভাতী খবর ডেস্ক

২০ মে, ২০২২,  12:17 AM