শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রবাসীদের প্রতি দেশে বিনিয়োগের আহবান জানালেন মন্ত্রিপরিষদ সচিব

#
news image

দেশে বিনিয়োগের জন্য প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শনকালে তিনি এ আহবান জানান। কনস্যুলেট আয়োজিত ‘রেমিট্যান্স-এর গুরুত্ব ঃ বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বৈঠকে সাবেক তথ্য সচিব কামরুননাহার, কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলামসহ নিউইয়র্কস্থ সরকারি ও বেসরকারি এক্সচেঞ্জসমূহের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। 

বৈঠকে খন্দকার আনোয়ারুল ইসলাম বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতি ও সরকার গৃহিত পদক্ষেপ সমূহের উল্লেখ করে প্রবাসীদেরকে বৈধ পথে আরো বেশি রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান।  তিনি রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ হাউসগুলোর অবদান উল্লেখ করে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিদ্যমান অনুকূল পরিবেশে প্রবাসীদের দেশে বিনিয়োগেরও আহ্বান জানান মন্ত্রিপরিষদ সচিব।

বৈঠকে সরকার ঘোষিত বিভিন্ন প্রণোদনা ও সুবিধাসমূহ যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসীদের মাঝে প্রচারের মাধ্যমে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব আরোপ করা হয়। এ বিষয়ে কমিউনিটিকে সম্পৃক্ত করে প্রচার চালানো, রেমিট্যান্স প্রেরণের ক্ষেত্রে প্রণোদনার হার বৃদ্ধি করা, রেমিট্যান্স মেলার আয়োজন করা, ওয়েজ আর্নারবন্ডের সুবিধা সহজে পাওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। 

অনলাইন ডেস্ক

২৯ অক্টোবর, ২০২২,  9:43 PM