শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৬ নভেম্বর পর্যন্ত

#
news image

একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন ৩০ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংসদ ভবনে অনুষ্ঠিত জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির দশম সভায় আজ এ সিদ্ধান্ত নেয়া হয়। কমিটির সভাপতি জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করেন। 

কমিটি সদস্য ও সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় অংশগ্রহণ করেন। এছাড়া, বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, হাসানুল হক ইনু, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, আনিসুল হক, গোলাম মোহাম্মদ কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও আবদুস সাত্তার ভুঞা।

বৈঠকে জানানো হয়, এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৪৪টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ১ হাজার ৩টি প্রশ্নসহ মোট ১ হাজার ৪৭টি প্রশ্ন পাওয়া গেছে, বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৩৫টি। বেসরকারি সদস্যদের বিলের কোন নোটিশ পাওয়া যায়নি। পূর্বে অনিষ্পন্ন ১০টি বেসরকারি বিলের মধ্যে গত সপ্তদশ অধিবেশনে ১টি বিল উত্থাপিত হয়ে কমিটিতে পরীক্ষাধীন রয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রাপ্ত ৫টি সরকারি বিল ও গত অধিবেশনে অনিষ্পন্ন ১২টি বিলসহ ১৭টি বিলের মধ্যে কমিটিতে পরীক্ষাধীন ৮টি, পাসের অপেক্ষায় ২টি ও উত্থাপনের অপেক্ষায় ৭টি বিল রয়েছে।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম বৈঠক সঞ্চালনা করেন। এতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২২,  10:25 PM