শিরোনামঃ
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল আলীমের দুর্নীতি অনিয়মের তদন্তের দাবি মতলব দক্ষিণে শি'শু ধ'র্ষণ মামলায় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আটক বিয়ের ৬ মাসেই নববধূ নিপার রহস্যজনক মৃত্যু: নেপথ্যে কি স্বামীর নির্যাতন? রাইয়ান বিল্ডিং মালিক প্রতারক মজিবুর রহমানকে খুঁজছে পুলিশ জলবায়ু ন্যায়বিচার: করুণা নয়, অধিকার স্বপ্নপূরণের পথে জেরিন: এইচএসসিতে গোল্ডেন জিপিএ-৫ বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার

দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে চায় থাইল্যান্ড

#
news image

থাইল্যান্ড ও বাংলাদেশের মধ্যে ভবিষ্যত ব্যবসা-বাণিজ্য জোরদারের লক্ষ্যে ঢাকার সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সম্পন্ন করতে আগ্রহ প্রকাশ করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সফররত থাই স্থায়ী সচিব চারুয়েনসুয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. এ কে আব্দুল মোমেনের সাথে এক বৈঠককালে একথা বলেন।
থাই সচিব যত দ্রুত সম্ভব পারস্পারিক সুবিধা বিবেচনায় দু’দেশের মধ্যে জয়েন্ট কমিশন মিটিং অনুষ্ঠানের ওপরও জোর দেন।
বৈঠককালে, তারা বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে ৫০ বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষ্যে উষ্ণ শুভেচ্ছা বিনিময় করেন। উভয় দেশেই উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কূটনৈতিক সম্পর্কের এই ৫০ বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে।
ড. মোমেন বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে থাইল্যান্ডের কাছ থেকে আরো সহায়তা ও অভিজ্ঞতা কামনা করেন- এই খাতে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে।
এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী দু’দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আরো গভীর করতে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, কৃষি-প্রক্রিয়াকরণ খাত, স্বাস্থ্য ও ফার্মাসিউটিক্যাল খাতে থাই বিনিয়োগের আহ্বান জানান। তিনি মানবিক দিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় পাওয়া নিজ ভূমি থেকে জোরপূর্বক বাস্তুচ্যূত রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনে বিশেষত থাইল্যান্ডের এবং সার্বিকভাবে আসিয়ানের সক্রিয় ভূমিকা দেখতে চান। মোমেন বলেন, বাংলাদেশ ‘সকলের সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরীতা নয়’ এই পররাষ্ট্র নীতির আলোকে তার সকল প্রতিবেশী দেশের সাথে হৃদ্যতাপূর্ণ ও বন্ধুত্ব বজায় রাখার ব্যাপারে দৃঢ়-প্রতিজ্ঞ। তিনি এই অঞ্চলে বৃহত্তর যোগাযোগ সহজিকরণের মাধ্যমে একটি শক্তিশালী ও অধিকত আঞ্চলিক সহযোগিতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।
মোমেন থাই পররাষ্ট্রমন্ত্রী ও ডেপুটি প্রাইম মিনিস্টারকে আগামী মাসে ঢাকায় অনুষ্ঠেয় আইওআরএ মিনিস্টারিয়াল বৈঠকে অংশ গ্রহণের অনুরোধ জানান।

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  12:47 AM