শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

শর্ত পূরণ করেছি, অবশ্যই আমরা নিবন্ধন পাবঃ নূর

#
news image

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধন পেতে ইসিতে আবেদনপত্র জমা দিয়েছে বাংলাদেশ গণঅধিকার পরিষদ।

রোববার আবেদন করে দলটির সদস্য সচিব ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর সাংবাদিকদের বলেছেন, নূর বলেন, “সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন পরিবেশ তৈরি করলে অবশ্যই আমরা নিবন্ধন পাব। আমাদের যদি নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়, সেটা আমাদের সাথে অন্যায় করা হবে।এবার একটি দলকে নিবন্ধন দিলেও সেটা তাদেরই দিতে হবে।”

২০০৮ সাল থেকে বাংলাদেশে নির্বাচনে দলীয়ভাবে অংশ নিতে হলে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হচ্ছে। বর্তমানে ৩৯টি দল নিবন্ধিত রয়েছে।

দ্বাদশ সংসদ নির্বাচনের বছর খানেক আগে নতুন দলগুলোকে নিবন্ধন করার সুযোগ দিয়েছে ইসি। তাতে ৮০টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে। নিবন্ধন পেতে তাদের কয়েকটি শর্ত পূরণ করতে হচ্ছে।

নূর বলেন, “ইসি যেসব শর্ত চেয়েছে, তার চেয়েও বেশি শর্ত পূরণ করে ডকুমেন্ট জমা দিয়েছি।”

নিবন্ধনের তিনটি শর্তই খুব জটিল বলে মন্তব্য করেন নূর। এর মধ্যে কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় অফিস, কমিটির ও ভোটারের সমর্থন সংক্রান্ত তৃতীয়টি তারা পূরণ করেছেন।

গণঅধিকার পরিষদ ৪২টি জেলা, ১১২টি উপজেলা ও ২১০ জনের সমর্থনসূচক ভোটারের নাম দিয়েছে।

গত বছরের অক্টোবরে নতুন দল হিসেবে যাত্রা শুরু করে গণঅধিকার পরিষদ। দলটির আহ্বায়ক রেজা কিবরিয়া। গণফোরাম থেকে বেরিয়ে নূরের সঙ্গে এই দল গঠন করেন তিনি।

এক প্রশ্নের জবাবে নূর বলেন, দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না তার দল, জোট করার বিষয়েও কোনো সিদ্ধান্ত এখনও নেই।

সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এমন ভোটের পরিবেশ চাই না। বর্তমান নির্বাচন কমিশন নিয়ে আমাদের মাথা ব্যথা নাই, নির্বাচনকালীন সরকার আমাদের মূখ্য বিষয়।”

অনলাইন ডেস্ক

৩১ অক্টোবর, ২০২২,  1:02 AM