শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

নিউ জিল্যান্ডকে হারিয়ে লড়াই জমিয়ে দিলো ইংল্যান্ড

#
news image

ম্যাচটি ছিল ইংল্যান্ডের জন্য বাঁচা-মরার। তাও আবার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দল নিউ জিল্যান্ডের বিপক্ষে। হারলেই বিদায় এক প্রকার নিশ্চিত। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে শক্তিশালী কিউইদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখলো ইংলিশরা। পাশাপাশি জমিয়ে তুললো ‘গ্রুপ-১’ থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই।

৪ ম্যাচ থেকে এখন নিউ জিল্যান্ড, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার পয়েন্ট সমান ৫। এখন শেষ ম্যাচের আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না কে যাবে সেমিফাইনালে। অবশ্য আজ ব্ল্যাক ক্যাপসরা জিতলে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যেত এক ম্যাচ আগেই। এখন শেষ ম্যাচে যদি তিন দলই জয় পায় তাহলে নেট রান রেট বিবেচনায় নির্ধারণ হবে কে যাবে শেষ চারে।

মঙ্গলবার (০১ নভেম্বর) ব্রিসবেনে ইংল্যান্ড আগে ব্যাট করে জস বাটলারের ৭৩ ও আলেক্স হেলসের ৫২ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৭৯ তোলে। জবাবে ৬ উইকেট হারিয়ে ১৫৯ রান তুলতে পারে নিউ জিল্যান্ড। তাতে ২০ রানের জয়ে সেমিফাইনালে যাওয়ার দৌড়ে টিকে থাকে ইংলিশরা।

অবশ্য গ্লেন ফিলিপস আউট না হলে এই ম্যাচের ফল ভিন্নও হতে পারতো। কেন উইলিয়ামসনকে নিয়ে তৃতীয় উইকেটে তারা দুজন ৯১ রানের জুটি গড়েন। উইলিয়ামসন ৪০ বলে ৩ চারে ৪০ রান করে ফিরলেও ফিলিপ ধারন করেছিলেন রুদ্রমূর্তি। মাত্র ২৫ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ফিফটি পূর্ণ করেন। দলীয় ১৩৫ রানের মাথায় ১৮তম ওভারের তৃতীয় বলে আউট হন তিনি। ৩৬ বলে ৪টি চার ও ৩ ছক্কায় ৬২ রান করে যান। তার আউটের মধ্য দিয়ে মূলত ম্যাচ থেকে ছিটকে যায় নিউ জিল্যান্ড।

বল হাতে ইংল্যান্ডের স্যাম কারান ৪ ওভারে ২৬ রান দিয়ে ২টি উইকেট নেন। আর ক্রিস ওকস ৪ ওভারে ৩৩ রান দিয়ে নেন ২টি উইকেট।

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে জস বাটলার ও আলেক্স হেলস ৮১ রান তোলেন। এই রানে হেলস ৪০ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৫২ রান করে আউট হন। এরপর ১০৮ রানে মঈন আলী (৫), ১৫৩ রানে লিয়াম লিভিংস্টন (২০) ও ১৬০ রানে হ্যারি ব্রুক ফিরলেও বাটলার ছিলেন স্বমহিমায়। তবে ১৬২ রানের মাথায় আউট হন তিনি। তার ব্যাট থেকে ৪৭ বলে ৭টি চার ও ২ ছক্কায় ৭৩ রান আসে। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ পায় ইংলিশরা।

বল হাতে নিউ জিল্যান্ডের লোকি ফার্গুসন ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচসেরা হন জস বাটলার।

অনলাইন ডেস্ক

০১ নভেম্বর, ২০২২,  11:00 PM