শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

দেশকে গোরস্থানে পরিণত করেছে সরকার: ফখরুল

#
news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের হত্যার মাধ্যমে বাংলাদেশকে এখন গোরস্থানে পরিণত করেছে বর্তমান আওয়ামী লীগ সরকার। তিনি বলেন, সন্তানহারা পিতা-মাতা, স্বামীহারা স্ত্রী ও পিতাহারা সন্তানদের আহাজারিতে প্রতিদিনই দেশের আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। বুধবার (২ নভেম্বর) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন।

বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, মঙ্গলবার রাতে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১নং পশ্চিম ফতেপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সলিমুল্লাহ লাভলুকে হত্যা করেছে দৃর্বৃত্তরা। এছাড়া বরিশালের বানারীপাড়া থানা এলাকায় বিএনপির লিফলেট বিতরণকালে হামলায় দলটির অর্ধশতাধিক নেতাকর্মী গুরুতর আহত হন। এসব ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির নেতাকর্মীদের হত্যা করে ত্রাস সৃষ্টির মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখলে রাখা এখন আওয়ামী রাজনীতির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের হত্যার উদ্দেশ্যই হলো মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, যাতে কেউ সরকারের বিরুদ্ধে কিছু বলার সাহস না পায়। তবে রক্তপাত ঘটিয়ে, জীবন কেড়ে নিয়ে, ভীতি সৃষ্টি করে আর ক্ষমতায় টিকে থাকা যাবে না। জনগণ আর বসে থাকবে না। দুঃশাসন মোকাবিলায় সরকারের রক্তপাত কর্মসূচিকে সম্মিলিত শক্তি দিয়ে জনগণ প্রতিহত করবে।

অনলাইন ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  10:28 PM