শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ঢাকায় ফিরল বাংলাদেশ ও শ্রীলঙ্কা দল

#
news image

চট্টগ্রাম টেস্ট শেষ করে আজ শুক্রবার ঢাকায় এসেছে শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট দল। সকাল সাড়ে দশটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তারা। সেখান থেকে সোজা টিম হোটেলে উঠেছে। 
তবে আজ আর কোনো অনুশীলনে নামবে না স্বাগতিক এবং সফরকারী শিবির। বিশ্রামে থাকবে তারা। ঢাকা টেস্ট শুরু হবে আগামী ২৩ মে।
চট্টগ্রাম টেস্টে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হলেও নিষ্প্রাণ ড্রয়ে শেষ হয় ম্যাচের ভাগ্য। যেখানে লঙ্কানরা আগে ব্যাট করে স্কোর বোর্ডে জমা করে ৩৯৭ রান। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করে ৪৬৫ রান। এতে ৬৮ রানের লিড জমা হয়। পরে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৬০ রান করলে পরিস্থিতি বিবেচনায় ড্র মেনে নেন দুই দলের অধিনায়ক।
সব ঠিক থাকলে ২৭ মে শেষ হবে দুই টেস্টের এই সিরিজ। এরপর ২৮ মে বাংলাদেশ ছেড়ে নিজ দেশের উদ্দেশে উড়াল দেবেন দিমুথ করুনারত্নেরা।
এদিকে চোটের মিছিল বড় হচ্ছে বাংলাদেশ দলের। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। এবার নাঈম হাসানের দ্বিতীয় টেস্টে খেলা নিয়েও সংশয় দেখা দিয়েছে। চট্টগ্রাম টেস্টে বল হাতে প্রত্যাবর্তনটা দুর্দান্ত হয়েছিল নাঈম হাসানের। বছরখানেক পর ফিরে ক্যারিয়ার সেরা বোলিং করেছেন। কিন্তু দুর্ভাগা এই অফস্পিনার। ফিল্ডিংয়ের সময় পাওয়া আঙুলের চোট তাকে ছিটকে দিয়েছে ঢাকা টেস্ট থেকে।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল বিভাগ নাঈমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এক্সরেতে ফ্র্যাকচার ধরা পড়েছে। চার সপ্তাহের মতো সময় লাগবে সেরে উঠতে।
চতুর্থ দিন নিজের বোলিংয়ের সময় ফিল্ডিং করতে গিয়ে ডানহাতের মধ্যমায় চোট পান নাঈম। ব্যাটিংয়ে ছিলেন দিমুথ করুণারত্নে। তার সোজাসুজি শট থামাতে গিয়েই এই হাল। ব্যথা থাকলেও পঞ্চম দিন বোলিং করে যান।
প্রথম ইনিংসে নাঈম ১০৫ রান দিয়ে নেন ৬ উইকেট। এটি তার সেরা বোলিং ফিগার। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও তিনি এই টেস্টের মোস্ট ভ্যালুয়েবল ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।

প্রভাতী খবর ডেস্ক

২১ মে, ২০২২,  9:02 PM