শিরোনামঃ
অনিক ও সোহেলের ভুয়া “প্রাচীন পিলার ও কয়েন” চক্রে নিঃস্ব হচ্ছে অনেকে ছাত্রদের সৎ, চরিত্রবান ও দেশ প্রেমে উদ্যোগী হতে হবে : নূর হাকিম মোহাম্মদপুরে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, আটক ২ রিওর বিশ্বমঞ্চে বাংলাদেশি গণমাধ্যম—AIDS ২০২৬–এ অফিসিয়াল মিডিয়া অ্যাক্রেডিটেশন মহিলা দলের সহ-সভাপতি জেবা আমিনা আহমেদের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ ‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা

সৌদি আরবের কাছে তেল চেয়েছেন প্রধানমন্ত্রী

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলম্বে অর্থ প্রদান শর্তে সৌদি আরবের কাছে তেল চেয়েছেন। সৌদি আরবের স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদ আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সংগে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, রোহিঙ্গা সংকট সমাধানেও সৌদি আরবের সহায়তা চেয়েছেন শেখ হাসিনা। বৈঠকে উভয় নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

সৌদি উপমন্ত্রী বাংলাদেশিদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হওয়ার বিষয় উত্থাপন করেন। পাসপোর্ট নবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব দেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তার সম্মতি দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলেন। সৌদি উপমন্ত্রী প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অসামান্য উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। তিনি দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী দুটি পবিত্র মসজিদের খাদেম, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-সৌদ এবং ক্রাউন প্রিন্স ও সৌদী প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অনেক দেশের অর্থনৈতিক অগ্রগতি থমকে গেছে। ড. নাসের বিন আবদুল আজিজ আল দাউদ এক্সপো ২০৩০ এ সৌদি আরবকে বহুপাক্ষিক সহায়তা দেয়ার জন্য শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব ডক্টর আহমদ কায়কাউস, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাবেদ পাটোয়ারী এবং সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আলদুহাইলান এসময় উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  9:44 PM