শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৫ নভেম্বর থেকে রেলওয়ে সেবা সপ্তাহ শুরু

#
news image

আগামী ১৫ নভেম্বর থেকে রেলওয়ে সেবা সপ্তাহ শুরু হবে। রেলওয়ে সেবা সপ্তাহ উপলক্ষে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে আগামী মঙ্গলবার ঢাকা রেলওয়ে স্টেশনে আলোচনা সভার আয়োজন করা হবে । পাশাপাশি রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের টাস্কফোর্স কমিটি গঠন করে বিভিন্ন স্টেশন ও ট্রেন পরিদর্শন করা,  ঢাকা-চট্টগ্রাম রাজশাহী ও খুলনা রেলওয়ে স্টেশনে সেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন ট্রেনে ভ্রমণরত যাত্রীদের মধ্যে ফুল, চকলেট ও পানি বিতরণ এবং যাত্রী সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন স্টেশনে রেল সেবা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হবে।

এছাড়া গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে ব্যানার ফেস্টুন দিয়ে সজ্জিত করা, বিনা টিকিটে রেল ভ্রমণ রোধে বিশেষ ব্লক চেকিং কার্যক্রম গ্রহণ করা, আরএনবি এবং জিআরপির বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা জোরদার, স্টেশন প্লাটফর্ম ও ট্রেনে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা, ট্রেনে সরবরাহকৃত খাবারের মান উন্নয়ন নিশ্চিতকরণ সম্পর্কে প্রয়োজনীয় কার্যক্রম, স্টেশন প্লাটফর্ম ও স্টেশনে অবস্থিত দোকানসমূহ এবং চলন্ত ট্রেনে ধূমপান ও তামাক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা,  রেলওয়ের নিয়ন্ত্রণাধীন হাসপাতালসমূহে পরিষ্কার- পরিচ্ছন্নতা নিশ্চিত করা, রেলওয়ে হাসপাতাল সংলগ্ন স্টেশনসমূহে ফ্রী চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা, ট্রেনের গার্ড ও স্টেশন মাস্টারের কাছে রক্ষিত ফার্স্ট এইড বক্সে প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের ব্যবস্থা করা হবে। এছাড়াও রেলসেবার মান উন্নয়নে যাত্রীদের কাছ থেকে ফিডব্যাক সংক্রান্ত সার্ভে সরাসরি কোশ্চেনইয়ার এর মাধ্যমে এবং অনলাইনেও  করা হবে।

অনলাইন ডেস্ক

১৩ নভেম্বর, ২০২২,  9:47 PM