শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

২০২৩ সালে ব্যাংক ছুটি ২৪ দিন

#
news image

২০২৩ সালে তফসিলি ব্যাংক ২৪ দিন বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। রোববার (১২ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে সার্কুলার জারি করে চিঠি আকারে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ২০২৩ সালে উৎসব ও বিভিন্ন দিবস উপলক্ষে মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর বাইরে ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর থাকবে ব্যাংক হলিডে। এ দুই দিন লেনদেন হবে না। সব মিলিয়ে আগামী বছর ব্যাংকে কর্মরতরা ২৪ দিন ছুটি পাবেন। 

বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী ২০২৩ সালে ছুটিগুলো হচ্ছে- ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস, ৮ মার্চ শবেবরাত, ১৭ মার্চ জাতির পিতার জন্মদিন ও শিশু দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ১৯ এপ্রিল শবে কদর, ২১ এপ্রিল জুমাতুল বিদা, ২১-২৩ এপ্রিল ঈদুল ফিতর, ১ মে মহান মে দিবস, ৪ মে বুদ্ধ পূর্ণিমা (বৈশাখী পূর্ণিমা), ২৮-৩০ জুন ঈদুল আজহা, ১ জুলাই ব্যাংক হলিডে, ২৯ জুলাই আশুরা, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী, ২৮ সেপ্টেম্বর ঈদে মিলাদুন্নবী (সা.), ২৪ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন (বড় দিন), ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে। এসব দিবস ও তারিখে ব্যাংক বন্ধ থাকবে, এ দিনগুলোতে ব্যাংকে কোনও লেনদেন হবে না।

ধর্মীয় বিভিন্ন দিবস উপলক্ষে আগামী বছরের ছুটির তারিখ নির্ধারণ করে দেওয়া হলেও চাঁদ দেখার ওপর এটি পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অনলাইন ডেস্ক

১৪ নভেম্বর, ২০২২,  1:08 AM