শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

৩ সংকটে বাংলাদেশ: বিশ্বব্যাংক প্রতিনিধি

#
news image

রুশো-ইউক্রেন যুদ্ধ, মহামারি-উত্তর অর্থনীতি ও জলবায়ু সংকট অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও এ তিন সংকট পার করছে বলে মনে করেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

মঙ্গলবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন। এর আগে গত ১২ নভেম্বর ঢাকায় আসেন তিনি। তিন দিনের সফর শেষে আজ মঙ্গলবার সকালে ঢাকা ত্যাগ করেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে রাইজার বলেন, ‘বিগত ৫০ বছর ধরে বাংলাদেশের অসাধারণ উন্নয়ন যাত্রার অংশ হতে পেরে বিশ্বব্যাংক গর্বিত। বাংলাদেশ বিশ্বের অন্যান্য অনেক দেশের উদাহরণ। বিশেষ করে দ্রুত দারিদ্র্য হ্রাস ও টেকসই প্রবৃদ্ধির জন্য।’

‘সামষ্টিক রাজস্ব আহরণ ও আর্থিক খাতের সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন খাতে বিনিয়োগ অব্যাহত রাখার মাধ্যমে দ্রুত প্রবৃদ্ধি ধরে রাখতে পারে বাংলাদেশ। আমরা এ চ্যালেঞ্জিং সময়ে এই প্রচেষ্টাগুলোতে পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত।

সফরকালে রাইজার প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে সাম্প্রতিক বৈশ্বিক ধাক্কা কমাতে ও অর্থনৈতিক টেকসই নীতিগত পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এ ছাড়া বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের জন্য বিশ্বব্যাংকের সহায়তা নিয়েও আলোচনা করেন। তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ও ভুটানে নিযুক্ত বিশ্বব্যাংকের নতুন কান্ট্রি ডিরেক্টর আবদুলাই সেখ।

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  2:48 AM

news image
বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার