শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

বিশ্বকাপ দেখার আমন্ত্রন ফিরিয়ে দিয়েছেন ইরানী ফুটবল কিংবদন্তী আলি দাই

#
news image

ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা জানিয়ে বিশ্বকাপে যাবার আমন্ত্রন ফিরিয়ে দিয়েছেন দেশটির ফুটবল কিংবদন্তী আলি দাই। গত প্রায় দুই মাস ধরে বিক্ষোভ আন্দোলনে ইরানে  অচলাবস্থা বিরাজ করছে। ৫৩ বছর বয়সী সাবেক এই ফুটবলার ইরানের অন্যতম সেরা একজন ক্রীড়া ব্যক্তিত্ব। ইনস্টাগ্রামে তার ফলোয়ার্সের সংখ্যা প্রায় ১০.৬ মিলিয়ন। তাদের উদ্দেশ্যে করে সামাজিক যোগযোগ মাধ্যমে আলি দাই লিখেছেন, ‘ফিফা ও কাতার ফুটবল ফেডারেশন থেকে তাকে তার স্ত্রী-কণ্যাসহ বিশ্বকাপ দেখার আমন্ত্রন জানানো হয়েছিল। কিন্তু এই মুহূর্তে দেশের বেশীরভাগ মানুষ সঙ্কটের মধ্যে রয়েছে। এই মুহূর্তে আমি আমার দেশের পক্ষে আছি এবং যে সমস্ত পরিবার তাদের স্বজনদের হারিয়েছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

ইনস্টাগ্রামে তার এই পোস্ট দেবার ঘন্টখানেকের মধ্যেই দুই মিলিয়ন লাইক পড়েছে। যদিও বিক্ষোভের কারনে পুরো দেশজুড়ে ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। 
উল্লেখ্য,২২ বছর বয়সী মাশা আমিনি সঠিকভাবে হিজাব না পড়ার অপরাধে গত ১৬ সেপ্টেম্বর তেহরানের পুলিশের দ্বারা আটক হবার পরেই তেহরান জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। সেই আন্দোলন থেকেই ধীরে ধীরে তা সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়। গত বছর ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে নিজের দীর্ঘদিনের আন্তর্জাতিক সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি হারান ১০৯ গোল করা দাই। সরকার বিরোধী এই আন্দোলনের শুরু থেকেই একাত্মতা প্রকাশ করে আসছিলেন দাই। 

বিশ্বকাপে অংশ নিতে ইরান দল সোমবার কাতারে পৌঁছে পরের দিন অনুশীলনও করেছে। বিশ্বকাপের উদ্দেশ্যে দেশ ত্যাগের আগে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির সাথে কোচ কার্লোস কুইরোজের নেতৃত্বে পুরো দল সাক্ষাত করে। এ সময় সকলের উদ্দেশ্যে রাষ্ট্রপতি বলেন, ‘কেউ কেউ ইরানের তরুণদের সাফল্য দেখতে চায়না, তারা হয়তো তোমাদের মনোযোগ নষ্ট করার চেষ্টা করবে। এ ব্যপারে সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে।’

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  9:49 PM