শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পররাষ্ট্র সচিবের মেয়াদ বাড়লো

#
news image

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনকে চাকরির বয়সসীমা শেষের পূর্বেই চুক্তিতে আরও দুই বছর বাড়িয়েছে সরকার।

পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তাকে ৬ ডিসেম্বর থেকে দুই বছরের জন্য জ্যেষ্ঠ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে বুধবার আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, “পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মাসুদ বিন মোমেনকে তার অবসর উত্তর ছুটি এবং তদ্ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ৬ ডিসেম্বর ২০২২ অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর মেয়াদে উক্ত মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হল।”

২০১৯ সালের ৩১ ডিসেম্বর থেকে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করে আসছিলেন মাসুদ।

এর আগে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপাক্ষিক) হিসেবে ছিলেন তিনি।

এরপর কয়েক ঘণ্টার জন্য ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালনের পর তাকেই ওই পদে রেখে দেয় সরকার।

বিসিএস ১৯৮৫ ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তা জাপান ও ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়ার পর যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়েন মাসুদ বিন মোমেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি ইসলামাবাদ, নয়াদিল্লি ও কাঠমাণ্ডু মিশনেও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

অনলাইন ডেস্ক

১৬ নভেম্বর, ২০২২,  11:36 PM