শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

সরকার অন্ধ, দুর্নীতি-লুটপাট দেখে না: রব

#
news image

একটি চক্রের সীমাহীন দুর্নীতি ও অবাধ লুণ্ঠনে দেশের অর্থনীতি শোচনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, উন্নয়নের নামে লুটপাট প্রক্রিয়ার সঙ্গে সরকারের যোগসূত্র রয়েছে। ফলে ভয়াবহ দুর্নীতি, সীমাহীন অপচয় এবং লুটপাট সরকার না দেখার ভান করছে। এসব বিষয় সরকার বেমালুম অস্বীকার করে দুর্নীতি এবং অপচয়কে আরও উৎসাহিত করছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আ স ম আবদুর রব দাবি করেন, আমাদের দেশের খ্যাতিমান অর্থনীতিবিদসহ বিশেষজ্ঞরা অনেক প্রকল্পের গরমিল, ভুলভ্রান্তি, সামঞ্জস্যহীন অর্থব্যয় চিহ্নিত করেছেন। তারা অন্য দেশের সঙ্গে তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেছেন। কিন্তু সরকার তার কোনো প্রতিকার না করে বরং অবজ্ঞার মাধ্যমে তাদের অর্বাচীন বলে চিহ্নিত করেছে। ফলে অন্যায়, দুর্নীতি, অপচয় ও অপকর্মের মাত্রা এমনভাবে বেড়েছে যা দেশের অর্থনীতিকে ধ্বংসের কিনারে নিয়ে গেছে।

তিনি বলেন, রিজার্ভের অপরিকল্পিত ব্যয় এবং প্রতিটি ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে মারাত্মক জটিল ও ঘোলাটে করে তুলেছে। এটা আকস্মিক কোনো ঘটনা বা দুর্ঘটনা নয়। তথাকথিত ‘অপ্রতিরোধ্য উন্নয়নের’ ডামাডোলে দেশের অর্থনীতি আজ বিপর্যয়ের সম্মুখীন। জেএসডি সভাপতি বলেন, জিডিপিতে প্রবৃদ্ধি, অফুরন্ত রিজার্ভ নিয়ে সরকার আত্মতৃপ্তিতে নিমজ্জিত থাকলেও বেকারত্ব এবং মুদ্রাস্ফীতিতে জীবনযাত্রার মান তছনছ হয়ে পড়েছে। সরকার এসব বিবেচনায় নেয়নি। এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত অর্থনৈতিক ব্যবস্থাপনার মূলে রয়েছে স্বার্থান্বেষী ব্যক্তি ও গোষ্ঠীর সংকীর্ণ স্বার্থ উদ্ধার করা।

আ স ম আবদুর রব আরও বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রক্রিয়ার মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। অংশীদারত্বমূলক উন্নয়ন দর্শনে অর্থনীতির সমন্বিত ও ইতিবাচক পদক্ষেপে উন্নয়নের সমতা ও কল্যাণ অর্জন করা সম্ভব হবে।

অনলাইন ডেস্ক

১৮ নভেম্বর, ২০২২,  12:06 AM