শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

এখনি বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে বাড়ছে না: প্রতিমন্ত্রী

#
news image

পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়লেও গ্রাহক পর্যায়ে আপাতত বাড়ছে না বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে বিইআরসির পাইকারি বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন বিদ্যুৎ ও জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত দেয়। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদনের পরিপ্রেক্ষিতে পাইকারি বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর ঘোষণার পর সেটি খুচরা পর্যায়ে কতটা প্রভাব ফেলবে তা নিয়ে গ্রাহকরা দুশ্চিন্তার মধ্যে রয়েছে। ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ার পর থেকেই তা ‘বিপর্যস্ত জনজীবনে বিপর্যয়’ ডেকে আনবে বলে জানিয়ে আসছে।

বিইআরসির সিদ্ধান্ত ঘোষণার পর সচিবালয়ে সাংবাদিকদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, “আজকে বিইআরসি জেনারেশন পর্যায়ে বিদ্যুতের মূল্য সমন্বয়ের ঘোষণা দিয়েছে। গ্রাহক পর্যায়ে যাচাই-বাছাই চলছে। আমাদের এখানে জেনারেশন করতে গিয়ে মূল্য বেড়ে গেছে, তেল ও গ্যাসের দাম বেড়েছে। সেজন্য মূল্যটা সমন্বয় করার জন্য বিইআরসি যাচাই বাছাই করে ঘোষণা দিয়েছে।

“গ্রাহক পর্যায়ে কতটুকু প্রভাব পড়বে এখন তো বলতে পারছি না। এটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে চাই। দামের সাথে কিছুটা সমন্বয় করতে চাই। এখন যেটা হয়েছে, সেটা হয়ত হবে না। কিন্তু ভবিষ্যতে বিইআরসি গ্রাহক পর্যায়ে বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে।”

নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা আছে কি না, এ প্রশ্নের উত্তরে নসরুল হামিদ বলেন, “এখানে আমি বাড়ানোর কথা তো বলিনি একবারও। এটা কি নির্বাচনের এক বছর নাকি দুই বছর আগে- সেটা বিষয় নয়, এখন সারা বিশ্বেই দাম সমন্বয় হচ্ছে। 

“কারণে উৎপাদনের ক্ষেত্রে দাম প্রভাবিত হচ্ছে। ৭ ডলারের গ্যাস ৩০ ডলারে কিনতে হয়।”

বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি ক্রমাগত উন্নতির দিকে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, “সরবরাহ এখন আমরা মোটামুটি অ্যাডজাস্ট করে ফেলেছি। আমরা আশাবাদী, মোটামুটি এখন ভালো পরিস্থিতির দিকে যাচ্ছি। যে ঘাটতিটা ছিল তা আস্তে আস্তে পূরণ হয়ে যাচ্ছে।”

অনলাইন ডেস্ক

২২ নভেম্বর, ২০২২,  1:55 AM