শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন শেখ হাসিনার

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে এলিজাবেথ বর্নি নিয়োগ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন। গত ৩০ বছরের মধ্যে এই প্রথম কোন নারী এই সম্মানজনক পদে অধিষ্ঠিত হলেন।
ফ্রান্সের প্রধানমন্ত্রীর কাছে লেখা এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা তাঁর দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, ‘একজন রাজনীতিবিদ ও প্রশাসক হিসেবে আপনার অভিজ্ঞতা কার্যকরভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে আপনাকে ভাল অবস্থানে নিয়ে যাবে।’
প্রধানমন্ত্রীর প্রেস শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, তিনি আরো বলেন যে প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর দ্বিতীয় মেয়াদ চলাকালে তার আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে এলিজাবেথ বর্নির অবদান হবে গুরুত্বপূর্ণ।
প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন,  ‘৫০ বছর আগে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে বাণিজ্য, বিনিয়োগ, পানি, উন্নয়ন, বিমান পরিবহন, জলবায়ু সংক্রান্ত পদক্ষেপ ও শিক্ষা বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে গতিশীল সহযোগিতা মাধ্যমে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার হওয়ার কথা।’
তিনি বলেন, ‘আমাদের মূল্যবান চলমান অংশীদারিত্বের আরো বিভিন্ন ক্ষেত্রে আপনার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রধানমন্ত্রী ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, সুখ ও সফলতা এবং বন্ধুপ্রতিম ফ্রান্স প্রজাতন্ত্রের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
 
প্রভাতী খবর ডেস্ক

২৪ মে, ২০২২,  8:23 PM