শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

শেখ হাসিনার জাপান সফর স্থগিত

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর পিছিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। নতুন করে সফর সূচি চূড়ান্ত করা হবে।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান তিনি। জাপানের পররাষ্ট্র বিষয়ক প্রতিমন্ত্রী তাকেই শুনসোকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির সঙ্গে সাক্ষাৎ করেছেন। ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগী সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের- আইওআরএর মন্ত্রী পর্যায়ের সাইডলাইনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাতের পর শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের সূচি নতুনভাবে নির্ধারণ করা হবে। আমরা এখনো এ সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেইনি। কেননা সফর সূচি যে কোনো সময় পরিবর্তন হয়ে থাকে। 

তিনি বলেন, আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক বিনিয়োগ অঞ্চল খুব শিগগিরই উদ্বোধন করা হবে। সাক্ষাতে রোহিঙ্গাদের নিয়ে আলোচনা হয়েছে। আন্তর্জাতিক নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। সে সময় আমি তাকে বলেছি, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। এর আগে বুধবার (২৩ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছিলেন, জাপানে আমাদের প্রধানমন্ত্রী যাবেন। তাদের একটু ঝামেলাও আছে। জাপানে এক মাসে তিনজন মন্ত্রী পদত্যাগ করেছেন। তাদের সরকার একটু টলটলমান আছে। তবে তারা সফর নিয়ে প্রস্তুত আছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। প্রসঙ্গত, আগামী ২৯ নভেম্বর থেকে ১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরের কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

২৪ নভেম্বর, ২০২২,  10:46 PM