শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

সম্পাদক খালিদীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

#
news image

বিডিনিউজ টোয়েন্টিফোরের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা চলমান থাকায় দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন উচ্চ আদালত। এ নির্দেশ দেন আদালত।

আজ বৃহস্পতিবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নিষেধাজ্ঞা দেন। একই সঙ্গে দুদকের মামলায় নিম্ন আদালতের দেওয়া জামিনের বৈধতা প্রশ্নে রুল নিষ্পত্তির জন্য আগামী ১ ডিসেম্বর তারিখ নির্ধারণ করেছেন আদালত।

বিডিনিউজ সম্পাদকের আইনজীবী মোহাম্মদ শাহারিয়ার বিপ্লব জানান, নিম্ন আদালতের দেওয়া জামিনের অপব্যবহার করেননি খালিদী।

নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ২০২০ সালের ৮ ডিসেম্বর রুল দিয়েছিলেন আদালত। ২০২০ সালের ২০ অক্টোবর নিম্ন আদালত থেকে তিনি জামিন পান।

ওই বছরের ৩০ জুলাই দুদক বিভিন্ন ব্যাংকে ‘আইনি উত্স’ ছাড়া ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে খালিদীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

দুদকের উপপরিচালক ও মামলার বাদী গুলশান আনোয়ার প্রধান বলেন, খালিদী 'ভুয়া নথি' তৈরি করে অবৈধ উপায়ে এই অর্থ অর্জন করেছেন। তবে খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২২,  11:34 PM