শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন: রাষ্ট্রপতি

#
news image

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গবন্ধুর আদর্শ ও নীতি ধারণ করে প্রধানমন্ত্রী সমবায় খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দেশের সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্যোন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। আগামীকাল ২৭ নভেম্বর ‘বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা’ উপলক্ষ্যে আজ এক বাণীতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশনের ৩৫তম বার্ষিক সাধারণ সভা আয়োজনের উদ্যোগকে তিনি  স্বাগত জানান। এ উপলক্ষ্যে রাষ্ট্রপতি  দেশের সমবায়ীদের  আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

তিনি বলেন, সমবায়ের মূল ভিত্তি একতা ও সহযোগিতা। কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য দূরীকরণে সমবায়ের ভূমিকা অপরিসীম। সেই গুরুত্ব  অনুধাবন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে মালিকানার ভিত্তিতে উন্নয়নের দ্বিতীয় খাত হিসেবে বাংলাদেশের সংবিধানে অন্তর্ভুক্ত করেছিলেন।
আবদুল হামিদ বলেন, বঙ্গবন্ধু সমবায়ের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য ও বেকারত্ব দূর করে শোষণহীন সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার লক্ষ্যে সার্বিক গ্রাম উন্নয়ন বহুমুখী সমবায় সমিতি গঠনে জনগণকে উদ্বুদ্ধ করেছিলেন।

রাষ্ট্রপতি বলেন, এ দেশের সমবায়ীদের ইতিহাস গৌরবোজ্জ্বল। সমবায় মুক্তি দিয়েছে এ দেশের দরিদ্র নিষ্পেষিত কৃষককূলকে মহাজনের করাল গ্রাস হতে, বিপ্লব ঘটিয়েছে কৃষিক্ষেত্রে। এছাড়াও গণশিক্ষা, বনায়ন, গৃহায়ন, পরিবহন, দুগ্ধ উৎপাদন, জন্মনিয়ন্ত্রন নীতি, মৎস্য চাষ, সমবায় বাজার স্থাপন প্রভৃতি ক্ষেত্রে সমবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা  প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষি তথা দেশের উন্নয়নে সমবায় খাতকে উত্তরোত্তর পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও সর্বাত্মক সহায়তাদানে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আশা প্রকাশ করেন, বার্ষিক সাধারণ সভায় সমবায়ী নেতৃবৃন্দ সমবায় অঙ্গনের বহুমুখী কার্যক্রম নিয়ে পারস্পরিক আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সঠিক পরিকল্পনা গ্রহণ করে সমবায় আন্দোলনকে এগিয়ে নিতে সক্ষম হবেন। তিনি বাংলাদেশ জাতীয় পল্লী উন্নয়ন সমবায় ফেডারেশন-এর ৩৫তম বার্ষিক সাধারণ সভার সাফল্য কামনা করেন।

নিজস্ব প্রতিবেদক

২৬ নভেম্বর, ২০২২,  10:57 PM