শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

ইতিহাস গড়ল ‘ড্রিমার্স’

#
news image

কাতারে ‘ফিফা বিশ্বকাপ ২০২২’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিটিএস তারকা জাংকুক ফিফার অফিসিয়াল সাউন্ডট্র্যাক গেয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। ‘ড্রিমার্স’ গানটি বিশ্বব্যাপী শ্রোতাদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সবচেয়ে প্রশংসিত ছিল জাংকুকের পারফরম্যান্স। জাংকুকের ড্রিমার্সে মুগ্ধ দুনিয়াবাসী। তবে এখানেই থামেনি ‘ড্রিমার্স’। একের পর চমক দেখিয়েই যাচ্ছে গানটি। বিশ্বজুড়ে সর্বাধিক দেশের মিউজিক্যাল চার্টে শীর্ষস্থান দখল করে নিয়েছে ‘ড্রিমার্স’। সম্প্রতি গ্লোবাল মিউজিক প্ল্যাটফর্ম ‘আইটিউনস’-এ প্রকাশের পর থেকেই ড্রিমার্স এর জাদু চলছেই। আইটিউনসে প্রকাশের ১৩ ঘন্টার মধ্যে গানটি ১০২টি দেশের চার্টে শীর্ষস্থানে পৌঁছে যায়। দ্বিতীয় দিনে ১০৩টি দেশে এবং চতুর্থ দিনে ১০৪টি দেশে ‘আইটিউনস’ টপ গানের শীর্ষস্থান অর্জন করে রেকর্ড গড়েছে ড্রিমার্স। এখন পর্যন্ত এটি বিশ্বব্যাপী আইটিউনস চার্টে এক নম্বর জায়গা দখল করে নিয়েছে। এছাড়াও ইউরোপীয় আইটিউনস চার্টে একটানা ৬ দিন যাবৎ এক নম্বরে রয়েছে গানটি। এদিকে ‘ড্রিমার্স’ মিউজিক ভিডিওটির ভিউ দ্রুতই বাড়ছে। এটি প্রকাশের ৮ ঘন্টার মধ্যে ৫ মিলিয়ন ভিউ করে ফেলে। ১৯ ঘন্টায় ১০ মিলিয়ন, ১ দিনে ১৫ মিলিয়ন এবং ২ দিনে ২০ মিলিয়নের বেশি ভিউ’র রেকর্ড করেছে গানটি। ফিফা এবং ব্যঙ্গন টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা জাংকুকের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স এবং মিউজিক ভিডিওটি টানা ২ দিন ধরে ‘বিশ্বব্যাপী জনপ্রিয় ভিডিও’ ক্যাটাগরীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে ইউটিউবে আধিপত্য বিস্তার করেছে। বিশেষ করে, উদ্বোধনী অনুষ্ঠানের পারফরম্যান্স ভিডিওটি প্রকাশের পর ৭ ঘন্টার মধ্যে সর্বাধিক জনপ্রিয় ভিডিওর শীর্ষে উঠেছিল এটি।

প্রভাতী খবর ডেস্ক

২৯ নভেম্বর, ২০২২,  11:12 PM