শিরোনামঃ
রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে শিক্ষার্থীরা রাজপথে, নাকি পেছনে রাজনীতির ছায়া? জল দুর্গ গড়তে ঢাকার মেয়র প্রার্থী হবেন শামীম আহমদ

ডিসেম্বরে পুলিশের ‘বিশেষ অভিযান’

#
news image

দেশজুড়ে বিশেষ অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বরের প্রথম দিন থেকে ১৫ তারিখ পর্যন্ত এ অভিযান পরিচালনা করার জন্য পুলিশের বিভিন্ন ইউনিট প্রধানকে ইতোমধ্যে নির্দেশনা পাঠিয়েও দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন বিভাগের সহকারী মহাপরিদর্শক (এ আই জি) মনজুর রহমান বলেন, এটি বিশেষ কোনও অভিযান নয়, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এ অভিযানে কেউ যেন হয়রানির শিকার না হয় সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া আছে।

জানা গেছে, ২৯ নভেম্বর এ নির্দেশনা দেওয়া হয়। সেখানে গত ২০ নভেম্বর ঢাকার সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষে চলমান অভিযানের পাশাপাশি ১৫ ডিসেম্বর পর্যন্ত বিশেষে অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

অভিযানের সময় আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকা সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে। জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি অবৈধ অস্ত্রধারী পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে বলা হয়েছে পুলিশের ওই নির্দেশনায়।

নিজস্ব প্রতিবেদক

০১ ডিসেম্বর, ২০২২,  11:49 PM