শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মেসি বিশ্বকাপের দাবিদার, ফ্রান্সও: ডেম্বেলে

#
news image

একসঙ্গে চার বছর মেসির সঙ্গে খেলেছেন বার্সেলোনা ক্লাবে। এবার মেসিকে প্রতিপক্ষ হিসেবে সামলাতে হবে ফ্রান্সের উসমান ডেম্বেলেকে। বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার মেসির মুখোমুখি হচ্ছে ডেম্বেলের ফ্রান্স। ফাইনালের আগে এক সংবাদ সম্মেলনে ডেম্বেলে বলেন, মেসির মত খেলোয়াড় একটি বিশ্বকাপ পাওয়ার দাবিদার, তবে ফ্রান্সও বিশ্বকাপ ধরে রাখতে চায়।

বার্সেলোনাতে জাভির অধীনে দারুণ সময় পার করছেন ডেম্বেলে। বিশ্বকাপেও ফ্রান্সের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন। ডেম্বেলে বলেন, মেসির একটি বিশ্বকাপ প্রাপ্য, সে দারুণ কাটিয়েছে এবারের বিশ্বকাপটা এবং এই একটি ট্রফিই তার পেতে বাকি রয়েছে, কিন্তু ফ্রান্সও বিশ্বকাপ পাওয়ার দাবিদার।

ডেম্বেলে মাত্র ২০ বছর বয়সে বার্সেলোনায় পাড়ি জমান। ওই বয়সে টগবগে তরুণের মত অনেক কিছুই করতে চাইতেন। তাকে সেগুলো করা থেকে বিরত রেখে আরও পরিণত করেছেন মেসি, এমনটাই জানান ডেম্বেলে। বলেন- ‘আমি তার সঙ্গে ৪ বছর কাটিয়েছি। সে অসাধারণ একজন ফুটবলার। ইনিয়েস্তার সঙ্গে সেও আমাকে বার্সাকে ভালোবাসতে সাহায্য করেছে। তাকে সতীর্থ হিসেবে পেয়েছিলাম, তাই আমি খুবই ভাগ্যবান।’

মেসির কাছ থেকে কী শিখেছেন এমন প্রশ্নের উত্তরে ডেম্বেলে বলেন, আমি যখন আসি তখন খুব ছোট ছিলাম। আমি শুধু ড্রিবল করতে চাইতাম। মেসি আমাকে ঠান্ডা হতে বললো এবং সবসময় এটা করতে বারণ করেছিল এবং বলেছিল, ম্যাচেই তোমার সময় আসবে এটা করার এবং সে পর্যন্ত অপেক্ষা করো।

ফাইনালে মেসিকে আটকানোর কৌশল জানতে চাইলে ডেম্বেলে বলেন, তাকে মার্ক করে যতটা সম্ভব তার কাছে বলের জোগান কম দেওয়ার চেষ্টা করবো আমরা। তবে সে একাই ম্যাচ নির্ধারক না। কেননা তাদের দলে হুলিয়ান আলভারেজ আছে। যে কিনা মেসিকে জায়গা করে দিতে ভালো কাজ করছে।

স্পোর্টস ডেস্ক

১৭ ডিসেম্বর, ২০২২,  1:54 AM