শিরোনামঃ
অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

মেসি-ডি মারিয়ায় দুই গোলে এগিয়ে আর্জেন্টিনা

#
news image

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের জালে প্রথমার্ধে দুই গোল দিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে দলকে প্রথম এগিয়ে নেন মেসি। এরপর গোল করেছেন ফাইনালের নায়ক ডি মারিয়া।    

ফ্রান্স তাদের বক্সে ডি মারিয়াকে ফাউল করে। উসমান ডেম্বেলের সঙ্গে আলতো ধাক্কা লাগতেই পড়ে যান তিনি। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। মেসি তা থেকে আসরের সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন। এরপর ৩৬ মিনিটে দুর্দান্ত এক কাউন্টার অ্যাটাক থেকে গোল করে আকাশি-সাদারা।

আলভারেজের ওয়ান টাচ পাস ধরে বল টেনে নেন ম্যাক আলিস্টার। বক্সের মুখে গিয়ে তা বাড়ান ডি মারিয়াকে। গোলরক্ষকের সঙ্গে ওয়ান অন ওয়ানে বল জালে পাঠাতে ভুল করেননি আলবিসেলেস্তেদের নাম্বার ইলেভেন। 

ইতালি ও ব্রাজিলের পরে তৃতীয় দেশ হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের চ্যালেঞ্জ আর্জেন্টিনার। বিশ্বকাপ ছুঁয়ে ২০১৪ বিশ্বকাপ ফাইনালে হারের ক্ষতে প্রলেপ দেওয়ার পালা মেসির। মর্যাদার ওই লড়াইয়ে কাতার বিশ্বকাপের ফাইনালে মাঠে নেমেছে ফ্রান্স ও আর্জেন্টিনা। 

ফ্রান্স দুর্দান্ত ফুটবল খেলে ফাইনালে এসেছে। আসরের শুরু ভালো না হলেও আর্জেন্টিনা পরের ম্যাচগুলোতে দৃঢ়তা দেখিয়েছে। মেসি দারুণ ছন্দে আছেন। ফ্রান্সের গতিময় ফরোয়ার্ড কিলিয়ন এমবাপ্পে দুর্দান্ত খেলছেন। শিরোপা লাতিনে যাবে নাকি ইউরোপে তারা দু’জনই ঠিক করে দিতে পারেন। 

তবে দুই দলেরই আছে আলো কাড়ার মতো আরও ফুটবলার। ফাইনালের নায়ক বলা হয় ডি মারিয়াকে। কোপা আমেরিকা  ও ফিনালিসিমার ফাইনালে গোল করে শিরোপা জিতিয়েছেন তিনি। ডি পল, আলভারেজ ভালো খেলছেন। ফ্রান্সের তেমনি গ্রিজম্যান-জিরুদরা দৃশ্যপটে চলে আসতে পারেন। সব মিলিয়ে জমজমাট ফাইনালের আভাস পাওয়া যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

১৮ ডিসেম্বর, ২০২২,  9:47 PM