শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

সুচনাকে মেয়র হিসেবে গ্রহন করলেন ঢাকাস্থ কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম

#
news image

২০ ফেব্রুয়ারী ২০২৪ বিকেল ৫ টায় কুমিল্লা সিটি করপোরেশন এর উন্নয়ন ও আগামীর ভাবনা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম আয়োজিত এই মত বিনিময় সভা পরিচালনা করেন ইকবাল হোসেন বাহালুল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ৭ম তলার অডিটোরিয়ামে প্রাণবন্ত এই মত বিনিময় সভার প্রধান আকর্ষণ ছিলেন তাহসিন বাহার সুচনা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম. বাহাউদ্দিন বাহার। বীর মুক্তিযোদ্ধা নাজমূল হাসান পাখীর সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মহিলা সাংসদ এ্যারোমা দত্ত, সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক সহ আরো অনেকেই।

নবীন, যুব, প্রবীণদের সমন্নয়ে অনুষ্ঠিত এই মত বিনিময় সভা বেশ প্রাণবন্ত হয়ে ওঠে তাহসিন বাহার সুচনার বক্তব্যের মধ্যদিয়ে। তাহসিন বাহার সুচনা তার বক্তব্যে বলেন, আজকের এই অনুষ্ঠানে যারা প্রবীণ আছেন তাদের রাজনৈতিক প্রজ্ঞা আর তরুন- তরুনীদের সমন্নয়ে কুমিল্লার মানুষ প্রথমবারের মতো পাবে মানবিকতা সম্পন্ন নারী মেয়র।
তাহসিন বাহার সুচনার এমন বক্তব্য শুনে পুরো অডিটোরিয়াম করতালি আর মূহুমূহু শ্লোগানে মুখরিত হয়ে উঠে এবং সুচনাকে মেয়র হিসেবে গ্রহণ করে নেন ঢাকাস্থ কুমিল্লা মহানগর নাগরিক ফোরাম। সুচনা আরো বলেন,তরুণ- তরুনী, যুব- প্রবীণদের সমন্বয়ে আমরা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ আমরা কুমিল্লার মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব।

কুমিল্লা শহরকে আধুনিক স্মার্ট সিটিতে রূপান্তর করার প্রত্যয়ও ঘোষনা দেন তাহসিন বাহার সুচনা। তিনি আরো বলেন, কুমিল্লার গণমানুষের নেতা আ ক ম বাহাউদ্দিন বাহার এর রক্ত আমার শরীরে প্রবাহিত এই রক্ত কোন দিন কুমিল্লার মানুষের সাথে বেঈমানী করবেনা। আমি আপনাদের অভয় দিয়ে গেলাম।

আনন্দ ঘনপূর্ন এই অনুষ্ঠানে সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের পক্ষে সিবিএর সভাপতি দুলাল চন্দ্র মজুমদার কুমিল্লা সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার এর ছবি সম্বলিত একটি বিশাল কেক উপহার দেন, কেকটি কাটেন এমপি বাহার, সোনালী ও দুলাল চন্দ্র মজুমদার।

প্রাণবন্ত এই মত বিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম মাওলা জসিম, মহানগর আওয়ামী লীগের নেতা মিজানুর রহমান ইরান,গোলাম মোহাম্মদ সিদ্দিকী (পলিন),মো. হাবিবুল্লাহ তুহিন,মোখলেছুর রহমান,শ্যামল ভট্টাচার্যসহ আরো অনেকে।

নিজস্ব প্রতিবেদক

২১ ফেব্রুয়ারি, ২০২৪,  2:11 AM