শিরোনামঃ
মামলা-কারাবরণ পেরিয়ে পূর্ব ফতেহপুরে চেয়ারম্যান পদে তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত ক্ষমতার আড়ালে শিল্প সাম্রাজ্য: পুলিশ কর্মকর্তার ছায়ায় বেনামে ৯৫ কোটি টাকার সম্পদের অভিযোগ হালাল খাদ্য: বৈশ্বিক বাস্তবতা, বিজ্ঞান, অর্থনীতি ও বাংলাদেশের সম্ভাবনা - মোহা. আমিনুল ইসলাম ২২ শ্রাবণ: চিরজাগ্রত রবীন্দ্রনাথ ঠাকুর ফ্যাসিবাদের শাসনামলে সাড়ে চার হাজারেরও বেশি মানুষকে বিনা বিচারে ‘ক্রসফায়ারের’ নামে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ---- আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জলবায়ু পরিবর্তনের অভিঘাত: বিপন্ন মানুষ, বিপন্ন পৃথিবী ইউপি চেয়ারম্যান পদে ন্যূনতম স্নাতক যোগ্যতা চেয়ে রুল জারি বন্যা মোকাবেলায় খাল খনন কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ, বাস্তবচিত্র ফুটে উঠেছে

মামলা-কারাবরণ পেরিয়ে পূর্ব ফতেহপুরে চেয়ারম্যান পদে তোফায়েল পাটোয়ারী

#
news image

মামলা, কারাবরণ ও নানা প্রতিকূলতার মধ্যেও বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন মো. তোফায়েল পাটোয়ারী। ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে তিনি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০ নম্বর পূর্ব ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়নপ্রত্যাশী।

বর্তমানে তিনি মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ১০ নম্বর পূর্ব ফতেহপুর ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন। ১৯৭৪ সালের ১০ অক্টোবর জন্মগ্রহণকারী মো. তোফায়েল পাটোয়ারী উপজেলার লুধুয়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম আবদুল লতিফ পাটোয়ারী। তিনি বিএ পাস করেছেন। ১৯৮৯ সালে মতলব ডিগ্রি কলেজ ছাত্রদলের কলেজ কমিটির সদস্য হিসেবে তাঁর রাজনৈতিক জীবনের সূচনা হয়। পরবর্তীতে তিনি মতলব কলেজ সংসদের কমনরুম সম্পাদক পদে নির্বাচন করেন এবং ১০ নম্বর পূর্ব ফতেহপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া ২০১৩ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

তোফায়েল পাটোয়ারীর দাবি, রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে তিনি চারটি মামলার আসামি হয়েছেন এবং বিভিন্ন সময়ে কারাবরণ করেছেন। তাঁর চার ভাইও একই মামলায় আসামি হয়ে কারাভোগ করেছেন বলে জানান তিনি। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তাঁর পরিবারকে নানা চাপ, হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এসব প্রতিকূলতার মধ্যেও তিনি দলের আদর্শ থেকে সরে যাননি এবং স্থানীয় মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন বলে জানান।

২০১৮ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি তাঁকে ধানের শীষ প্রতীকে ১০ নম্বর পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেয়। তোফায়েল পাটোয়ারীর দাবি, তৎকালীন রাজনৈতিক চাপ ও প্রতিকূলতার মধ্যেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনী মাঠে ছিলেন। তিনি মনে করেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জনগণের সমর্থনে তিনি বিজয়ী হতে পারতেন। ওই নির্বাচন প্রসঙ্গে তোফায়েল পাটোয়ারী তাঁর বাবার একটি বেদনাদায়ক স্মৃতির কথা তুলে ধরেন। তিনি অভিযোগ করে বলেন, তাঁর বাবা ভোট দিতে গিয়ে ভোটাধিকার প্রয়োগে বাধার মুখে পড়েছিলেন এবং এ ঘটনায় গভীরভাবে কষ্ট পেয়েছিলেন। সেই কষ্ট নিয়েই তাঁর বাবা পরে মৃত্যুবরণ করেন বলে জানান তিনি।

তোফায়েল পাটোয়ারী বলেন, “আমার বাবার সঙ্গে যা ঘটেছিল, তা আমি কোনো দিন ভুলিনি। মানুষের ভোটাধিকার রক্ষা করা আমার অন্যতম অঙ্গীকার।” দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে রাস্তা ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাদক প্রতিরোধ এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তোফায়েল পাটোয়ারী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন। সুযোগ পেলে পূর্ব ফতেহপুর ইউনিয়নকে একটি উন্নত, জনবান্ধব ও সেবামুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। মামলা, কারাবরণ, পারিবারিক ত্যাগ ও রাজনৈতিক প্রতিকূলতার দীর্ঘ পথ পেরিয়ে তোফায়েল পাটোয়ারী এখন জনগণের রায়ের প্রত্যাশায় রয়েছেন।

তাঁর আশা, বিএনপি তাঁকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ নম্বর পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে মনোনয়ন দেবে এবং ভোটাররা তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও মানুষের প্রতি দায়বদ্ধতাকে মূল্যায়ন করবেন।

মো: গোলাম মোস্তফা

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  1:21 PM

news image
মো: তোফায়েল পাটোয়ারী