শিরোনামঃ
বিশ্ব অ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে শুভেচ্ছা জানালেন বিএবি মহাপরিচালক মোহাম্মদ আমিনুল ইসলাম যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া ডিএনএ রিপোর্টে মিল, ধর্ষণ মামলার বিচার ট্রাইব্যুনালে; বিচারাধীন মিজানুর রহমান রিপন, ন্যায়বিচারের আশায় এক নারীর দীর্ঘ প্রতীক্ষা দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা

ফোকাস কান্ট্রি বাংলাদেশ এবার মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

#
news image

ভারতের মুম্বাইয়ে গতকাল রোববার থেকে শুরু হতে যাচ্ছে ১৭তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। চলবে ৪ জুন পর্যন্ত। দেশটির এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে এবার এই উৎসবের ফোকাস কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সে লক্ষ্যে বাংলাদেশের ছবি ও ডকুমেন্টারি ৩০শে মে থেকে পরপর ৫দিন প্রদর্শিত হবে। জানা গেছে, এবারে মুম্বাই চলচ্চিত্র উৎসবে শর্টফিকশন ও তথ্যচিত্র মিলে ১১টি কাজকে বেছে নিয়েছে উৎসব কর্তৃপক্ষ। এরমধ্যে রয়েছে, সমালোচকদের প্রশংসিত চলচ্চিত্র ‘হাসিনা: আ ডটারস টেল’। ‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান। গতকাল রোববার  থেকে শুরু হওয়া মুম্বাইয়ের এই উৎসবে বিশ্বের বিভিন্ন দেশের ডকুমেন্টারি, শর্ট ফিকশন, অ্যানিমেশন প্রদর্শিত হবে। জানা গেছে, বাংলাদেশের ছবি ও তথ্যচিত্র বা ডকুমেন্টারি ৩০ মে থেকে পরপর ৫ দিন এই উৎসবের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হবে। প্রথম দিন দেখানো হবে আবু শাহেদের ‘আড়াই মন স্বপ্ন’। আর এদিন ডকুমেন্টারি দেখানো হবে হুমাইরা বিলকিসের ‘গার্ডেন অব মেমোরিস’। ৩১ মে দেখানো হবে অমিতাভ রেজা চৌধুরীর ‘সাইলেন্স’। এদিন আরও দেখানো হবে ডকুমেন্টারি ‘দোজাহান’। ছবিটি পরিচালনা করেছেন রতন পাল। ১ জুন দেখানো হবে দিলারা বেগমের ‘জোথরলীনা’ ছবি এবং শবনম ফেরদৌসীর ‘বর্ণ টুগেদার’ ডকুমেন্টারি।  ২ জুন দেখানো হবে ‘নট আ পেনি, নট আ গান’ ছবিটি। পরিচালনা মকবুল চৌধুরী। এদিন আরও দেখানো হবে ‘হাসিনা: আ ডটারস টেল’। পরিচালনায় পিপলু খান। ৩ জুন দেখানো হবে সেজুঁতি সুবর্ণর ছবি ‘রিপ্লিস’। এদিন আরও দেখানো হবে ‘কান পেতে রই’। পরিচালনায় মফিদুল হক। এদিন আরেকটি ডকুমেন্টারি দেখানো হবে ‘জলো গেরিলা’। এটি পরিচালনা করেছেন সুমন দেলোয়ার।

প্রভাতী খবর ডেস্ক

২৯ মে, ২০২২,  9:58 PM