শিরোনামঃ
‘সেদিন জামিন না দিলে ওরা তারেককে মেরেই ফেলত’ ১৬ বছরের নীরব যন্ত্রণা: সাবেক বিচারপতি জয়নুল আবেদীনের বিস্ফোরক ও অশ্রুসজল জবানবন্দি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান আবারও শিক্ষার হাল ধরলেন ড. আ ন ম এহছানুল হক মিলন ত্রয়োদশ সংসদ নির্বাচন: চাঁদপুরের পাঁচ আসনে চারটিতে বিএনপি এগিয়ে, ফরিদগঞ্জে প্রতিদ্বন্দ্বিতার আভাস মান, স্বীকৃতি ও বৈশ্বিক সংযোগ বর্তমান মহাপরিচালকের নেতৃত্বে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের অগ্রযাত্রা জুলাই গণঅভ্যুত্থানকারীদের দায়মুক্তি: নতুন অধ্যাদেশ অনুমোদিত চার লাইনের ব্যালটে লুকানো ৮৪ সিদ্ধান্ত: ভোটাররা কি জানেন ‘হ্যাঁ’ মানে কী? কারাফটকে থেমে গেল শেষ বিদায়: স্ত্রী-সন্তানের মৃত্যুতে ছাত্রলীগ নেতা সাদ্দাম কেন প্যারোলে মুক্তি পেলেন না কারাগারের ফটকে থামানো শেষ বিদায়: বন্দি অবস্থায় স্ত্রী-সন্তানের মরদেহ দেখলেন ছাত্রলীগ নেতা সাদ্দাম তরুণদের সঙ্গে তারেক রহমান: দক্ষ জনশক্তি গঠন ও নারীর ক্ষমতায়নে অঙ্গীকার

ফের কলকাতায় মডেলের মরদেহ উদ্ধার

#
news image

গত দুই সপ্তাহের মধ্যে কলকাতায় চারজন মডেল-অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ পাওয়া গেল। শুরুটা হয় ১৫ মে অভিনেত্রী পল্লবী দে’র মাধ্যমে। এরপর অভিনেত্রী বিদিশা দে মজুমদার ও মঞ্জুষা নিয়োগীর মরদেহ উদ্ধার হয়। এবার সেই তালিকায় যুক্ত হলেন ১৯ বছর বয়সী সরস্বতী দাস। গত রোববার  কসবা এলাকার একটি বাসা থেকে সরস্বতী দাসের মরদেহ উদ্ধার করা হয়। অল্প কিছুদিন হলো মডেলিং শুরু করেছেন। স্বপ্ন ছিল বড় মডেল হওয়ার। পাশাপাশি মেকআপ আর্টিস্ট হিসেবেও কাজ করতেন। কিন্তু আচমকাই বেছে নিয়েছেন আত্মহননের পথ। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে, ঘটনাস্থলে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। তাই এখনই বোঝা যাচ্ছে না, তার মৃত্যু কি আত্মহত্যা নাকি অন্য কিছু। কসবায় সরস্বতীর মামার বাড়ি। সেখানেই থাকতেন তিনি। গত শনিবার রাতে দিদিমার সঙ্গে বাড়িতে একা ছিলেন। এরপর সকালেই তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকজন। তাৎক্ষনিক থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে পরিবার থেকে এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। শোনা যাচ্ছে, ১৯ বছরের এই উঠতি মডেলের এক যুবকের সঙ্গে সম্পর্ক ছিল। কয়েকদিন ধরে সেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। পরিবারের দাবি, এ কারণে অবসাদে ভুগছিলেন সরস্বতী। 

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  10:20 PM