শিরোনামঃ
দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে ১০ সাংবাদিকের বিরুদ্ধে মামলা, হয়রানির অভিযোগ অনিয়ম ও দুর্নীতির পাহাড়, , রয়েল ইউনিভার্সিটি ঢাকা দেখার কেউ নেই,,,, ​বিয়ানীবাজারে পথরোধ করে হামলা: কুরবানির গরু কেনার টাকাসহ লাখ টাকার মালামাল ছিনতাই, থানায় মামলা উন্নয়নের কফিনে কোটি টাকার লাশ: এলজিইডিতে "ভূতুড়ে প্রকল্প" সাম্রাজ্যের নেপথ্যে শেখ মোহাম্মদ নুরুল ইসলাম! পাবনা সিভিল সার্জন অফিসের টেন্ডারে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া আন্তর্জাতিক মানের ল্যাব ছাড়া নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা সম্ভব নয়: বিএবি কর্মশালা প্রতিমন্ত্রী হতে পারে মাওলানা শামীম সকলের সময়ের নির্বাহী সম্পাদককে হত্যার হুমকি রায়পুরায় মেঘনা গ্রুপের থাবায় ফসলি, অকৃষি, সরকারি খাস জমি ও কাঁকন নদী

সিডনিতে একসঙ্গে শাবনূর ও মমতাজ

#
news image

সাধারণত বিদেশে থাকলে দেশের প্রতি মমতাটা বেড়ে যায় অনেক বেশি। দূর পরবাসে যদি দেশের কোনো কিছুর সন্ধান মেলে তবে মনটা ভীষণ আবেগপ্রবণ হয়ে যায়। দেশের মানুষের সঙ্গে দেখা হলে তাকে মনে হয় সবচেয়ে আপনজন। আর যদি মেলে প্রিয়জনের দেখা তবে তো কথাই নেই। তেমনি অস্ট্রেলিয়াপ্রবাসী অভিনেত্রী শাবনূর পেলেন ফোকসম্রাজ্ঞী মমতাজের দেখা। প্রিয় গায়িকাকে পেয়ে আবেগাপ্লুত নায়িকা। শাবনূর মমতাজকে সঙ্গে নিয়ে সিডনির বিভিন্ন জায়গায় ঘুরেছেন। গতকাল সোমবার শাবনূরের সঙ্গে তোলা বেশকিছু ছবি ফেসবুকে শেয়ার করেছেন মমতাজ। শাবনূরও দিয়েছেন কিছু ছবি। সেসব ছবিতে দেখা যাচ্ছে ড্রাইভিং সিটে বসে আছেন শাবনূর আর পাশে বসা মমতাজ। দুজন মিলে অস্ট্রেলিয়ার সিডনির বিভিন্ন জায়গায় ঘুরেছেন। শেষমেশ মমতাজকে সিডনি বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দিয়েছেন শাবনূর। ছবির ক্যাপশনে মমতাজ লেখেন, ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। আজ সারাদিন সময় দিলো শুধু আমার জন্য। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’ জানা যায়, গত (১৮ মে) অস্ট্রেলিয়া গেছেন সংসদ সদস্য ও গায়িকা মমতাজ বেগম। তিনি সেখানে গেছেন দেশটির কয়েকটি শহরে বাংলাদেশিদের আয়োজনে কানসার্টে অংশ নিতে। গত (২১ মে) মেলবোর্ন ঈদ অনুষ্ঠানে গেয়েছেন তিনি। গত শনিবার সিডনিতে আয়োজন করা হয়েছিল ‘বৈশাখী মেলা’। সেখানেও গান গেয়ে প্রবাসীদের মাতিয়েছেন এই জনপ্রিয় গায়িকা।

প্রভাতী খবর ডেস্ক

৩০ মে, ২০২২,  10:22 PM