শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

#
news image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে দোয়া-মোনাজাতে অংশ নিয়েছেন।

তাঁর বোন ও বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানার সঙ্গে তিনি ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা ও ১৫ আগস্টের গণহত্যায় নিহত অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে মোনাজাত করেন।

এসময় শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তাদের পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং সেই সঙ্গে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করা হয়।

প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ায় তাঁর দাদা ও বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান ও দাদি শেখ সায়েরা খাতুনের কবরেও দোয়া করেছেন।

তাঁর দাদী শেখ সায়েরা খাতুনের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স মসজিদে জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৭৪ সালের এই দিনে (৩১ মে)তিনি মৃত্যুবরণ করেছিলেন।

প্রধানমন্ত্রী, তাঁর পরিবারের সদস্য ও স্বজনরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।

এর আগে তিনি বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক

৩১ মে, ২০২২,  8:28 PM