শিরোনামঃ
বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি ঘিরে পদায়ন ও পদ বাণিজ্যের অভিযোগ মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি

মেডিকেল চেকআপ করে দেশে ফিরলেন সাকিব 

#
news image

বাংলাদেশের টেস্ট নেতৃত্ব পাচ্ছেন এমন গুঞ্জনের মধ্যে দেশে ফিরলেন সাকিব আল হাসান। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ করেই মেডিকেল চেকআপের জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা থাকলেও সাকিব ঢাকায় চলে আসেন।
সাকিবের দেশে ফেরার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান। তিনি জানান সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে দেশে ফেরেন বাঁহাতি এই দেশসেরা অলরাউন্ডার। 
সাকিবের কোনো ইনজুরি নেই। শারীরিকভাবে দুর্বল অনুভব করায় তিনি মেডিকেল চেকআপ করাতে যান সিঙ্গাপুরে। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সাকিবের এমনিতে কোনো সমস্যা নেই। বাকিটা রিপোর্ট দেখে বোঝা যাবে কী অবস্থা। 
দেশে ফিরে সাকিব বৈঠকে বসতে পারেন বিসিবি কর্তাদের সঙ্গে। জানা গেছে, টেস্ট অধিনায়ক হতে সম্মতি দিয়েছেন সাকিব। তবে সেটি এখনও চূড়ান্ত নয়। 
সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র হয়ে সাকিবের ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল। এখন তিনি ঢাকা থেকেই দলের সঙ্গে উইন্ডিজ সফরে যাবেন। এই সিরিজে বাংলাদেশ দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে।

প্রভাতী খবর ডেস্ক

০১ জুন, ২০২২,  12:05 AM