শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

৬০ ঘণ্টা পর কন্টেইনার ডিপোর আগুন নিয়ন্ত্রণে: সেনাবাহিনী

#
news image

সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন ৬০ ঘণ্টারও বেশি সময় পর মঙ্গলবার সকালে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

ডিপোর বাইরে সকাল ৯টার দিকে ২৪ পদাতিক ডিভিশনের ১৮তম ব্রিগেডের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমরা আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছি এবং এলাকাটি এখন বিপদমুক্ত।

তিনি বলেন, ডিপোতে এখন মূলত কাপড় ভর্তি কনটেইনার থেকে ধোঁয়া বের হচ্ছে। আগুন নেভাতে ব্যবহৃত পানির কারণে এ ধোঁয়া বের হচ্ছে।

তিনি বলেন, ইতোমধ্যে সেনাবাহিনীর একটি বিশেষজ্ঞ টিম এখানে এসেছে। এখানে বিপজ্জনক আর কিছু আছে কি না তা পরীক্ষা করে দেখছেন। তাদের কাছ থেকে আমরা একটা ফাইনাল রিপোর্ট পাবো। সেখানে আমরা দেখবো আর কোনো বিপদ হওয়ার সম্ভাবনা আছে কি না। এটুকু আমরা বলতে পারি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে।

এদিকে আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক আনিসুর রহমান জানান, দুপুর ১২টার দিকে ধ্বংসস্তূপ থেকে লাশের অংশবিশেষ উদ্ধার করা হয়। এগুলো দুইজনের লাশ বলে ধারণা করছি। তবে আমরা এখনও নতুন লাশ হিসেবে মনে করছি না। কারণ এগুলো আগে উদ্ধার হওয়া লাশের অঙ্গ প্রত্যঙ্গ হতে পারে। তবে আমরা এ ব্যাপারে যাচাই বাছাই করে বলবো।

তিনি বলেন,আমরা এখনও সতর্কতার সঙ্গে আগুন পুরোপুরি নেভানোর চেষ্টা করছি। কারণ অনেক কন্টেইনার এখনও জ্বলছে এবং আমরা নিশ্চিত নই যে কোনটিতে বিপজ্জনক রাসায়নিক রয়েছে।

সোমবার জেলা প্রশাসন সীতাকুণ্ড কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা সংশোধিত করে পূর্বের নিশ্চিত হওয়া সংখ্যা ৫০ থেকে কমিয়ে ৪১ করেছে।

ব্রিগেডিয়ার চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক জেনারেল শামীম আহসান বলেন, আমরা ৪১টি লাশ পেয়েছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার ১৮ জনের ময়নাতদন্ত করেছে।

নিজস্ব প্রতিবেদক

০৭ জুন, ২০২২,  9:09 PM