শিরোনামঃ
মহানগর নাট্যমঞ্চ এখন অপরাধীদের অভয়ারণ্য পিবিআই এর এস আই সৈয়দ দেলোয়ার হোসেন এর একতরফা ও মনগড়া তদন্ত রিপোর্ট সংস্থার কার্যক্রমকে করছে প্রশ্নবিদ্ধ গুলশানের মিছিলে নেতৃত্বে দেওয়া ধর্ষণের আসামি গ্রেপ্তার জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন মতলবের ঝর্ণা অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম: জাতীয় ইমাম সম্মেলনে পানি সম্পদ মন্ত্রী মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রায়না চক্রের জুলুম মামলা-কারাবরণ পেরিয়ে ১০ নং পূর্ব ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল পাটোয়ারী নুরুন্নবী দুর্নীতির মহাকবি রয়েল বিশ্ববিদ্যালয় অব ঢাকা ছাত্রদল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও খেলার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকায় যানজটের জন্য ক্ষমা চাইল আওয়ামী লীগ

#
news image

দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। এ কারণে সৃষ্ট ভয়াবহ যানজটের জন্য দলের পক্ষ থেকে ক্ষমা চাওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে ঢাকার বিভিন্ন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে হাজার হাজার নেতাকর্মী রাস্তায় নামের। ফলে যানজট তৈরি হয়। এই জনদুর্ভোগের জন্য সমাবেশে ক্ষমা চেয়েছেন দলটির ঢাকা উত্তর শাখার সভাপতি শেখ বজলুর রহমান।

সমাবেশে তিনি বলেন, শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে আমাদের এই কর্মসূচি। এর ফলে বেশকিছু এলাকায় যানজট তৈরি হয়েছে। এ জন্য আমরা ক্ষমা প্রার্থনা করছি।

রাজধানীর তেজগাঁও এলাকায় শুরু হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এতে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, বাহাউদ্দিন নাসিমসহ কয়েক হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, যুবদলের একটি সমাবেশে “পঁচাত্তরের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার” স্লোগান দেওয়া হয়েছে বলে অভিযোগ করে ক্ষমতাসীন দলটি। এর প্রতিবাদে গত ৪ জুন দেশব্যাপী বিক্ষোভ মিছিল করে তারা।

নিজস্ব প্রতিবেদক

০৯ জুন, ২০২২,  12:27 AM